বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের তাক লাগানো শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬ পিএম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ঢাকার কর্মসূচিতে মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারন সম্পাদক রাহিদ ইস্তিয়াকের নেতৃত্বে মহানগর ছাত্রদলের বিশাল শোডাউন। শুক্রবার ( ১ লা সেপ্টেম্ববর ) বিকেল তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ১লা সেপ্টেম্ববর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রাটি আয়োজন করা হয়।
এ সময়ে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে একটাই শ্লোগান মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে। ছাত্রদলের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকার রাজপথ।
এদিকে সকাল থেকেই মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনের বিআরটিসি ভবনের সামনে এসে জড়ো হতে থাকে। পরে দুপুর দুইটার দিকে মহানগর যুবদলের হাজারও কর্মী-সমর্থক নিয়ে তাক লাগানো বিশাল শোডাউন করে মহানগর বিএনপির সাথে মূল শোভাযাত্রায় যোগদান করেন।
এ সময় সাগর ও রাহিদ শিকদারের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলর সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাদিম মাহামুদ, সহ দপ্তর সম্পাদক আল মেহতাজ ফাহিম, মহানগর নেতা সিফাতুর রহমান রাজু, কাদির, আলামিন, হাসিব, লিয়ন, কামাল হোসেন, মেহেদী হাসান মুন্না, হাসিবুর রহমান, নিসাদ, ইসমাইল হোসেন বাবু, শাহাদাত হোসেন রুহি, শাহাদাত হোসেন, হাবিবুর রহমান, জাহিদুর ইসলাম নোমান, মোহন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা একে হিরা, শাহাদাত হোসেন রনি, আশরাফুল, আরিফ খান জয়, আহসান হাবিব তন্ময়,
মোঃ আবির, আরাফাত হোসেন বন্দর থান ছাত্রদল নেতা আল আমিন, রোমান, সাইফুল, সিহাব, রায়হান, রাকিব, তন্ময়, সদর থানা ছাত্রদল নেতা রবিন সরকার পায়েল, অনিক হোসেন, জিদান, সাদিক, অভি নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদল নেতা শোয়েব হাওলাদার, সুফিয়ান জয়, জিতু, সিমান্ত তোলারাম কলেজ ছাত্রদল নেতা আশিকুজ্জামান অনু, ফারুক খান সুজন, মনির হোসেন জিয়া, তুফায়েল, ইয়াসিন, মেহেদী হাসান মৃদুল, তুহিন, ইমন বন্দর উপজেলা ছাত্রদলের শাকিব রায়হান, আব্দুল্লাহ আল মামুন, আকাশ বাছির, গোলাম কিবরিয়া, রামিম, কদম রসুল কলেজ ছাত্রদলের রিফাতসহ প্রমুখ।


