ঢাকায় আশরাফুলের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকার রাজপথে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক ও সাধারণ সম্পাদক প্রার্থী আশরাফুল ইসলামের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের নেতাকর্মীরা বিশাল এক শোডাউনের মাধ্যমে বিএনপির বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ করেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক ও সাধারণ সম্পাদক প্রার্থী আশরাফুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল র্যালীতে অংশগ্রহণ করে। আশরাফুলের নেতৃত্বধীন র্যালীটি ঢাকার রাজপথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে। এদিকে সকাল থেকেই সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকে। পরবর্তীতে আশরাফুলের নেতৃত্বে¡ সংঘবদ্ধ হয়ে বিশাল এক বণ্যাঢ্য র্যালী বের করে।
এ সময় আশরাফুলের নেতৃত্বে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ইমন হোসেন, সহ-সভাপতি ফাহিম, ৮নং ওয়ার্ড ছাত্রদলের সি.সহ-সভাপতি সাখাওয়াত হোসেন শাফিন, ৯নং ওয়ার্ড ছাত্রদল নেতা রায়হান,২নং ওয়ার্ড ছাত্রদল নেতা জয়,রাকিব,ফোরকান,পলাশ,রায়হান,সুজন,শিবলু সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


