অবৈধভাবে এই সরকার ক্ষমতায় টিকে আছে: গিয়াসউদ্দিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে বিএনপির কার্যালয় নয়া পল্টনে আয়োজিত র্যালিতে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি গিয়াস উদ্দিন বলেন , জিয়াউর রহমান জাতিকে নির্দেশনা দিয়েছে বার বার। তিনি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
গণতন্ত্র প্রতিষ্ঠা মানুষের মৌলিক অধিকার ,এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এ পর্যন্ত যে ভূমিকা পালন করে আসছে সমগ্র জাতি তা স্বরন করে এবং বর্তমান সরকারের সময় সরকার যে গণতন্ত্র হত্যা করেছে আইনের শাসন বিনষ্ট করেছে মৌলিক অধিকার নষ্ট করেছে, মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে। এখন বিএনপি ও সমমনা দল রাজপথে আন্দোলন করেছে।গ
ণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার মূল লক্ষ অর্জন করার জন্য। এই সময়ে আজকে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকি সমগ্র জাতি স্বাচ্ছন্দে আনন্দের সাথে এই দিবসটি পালন করে যাচ্ছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্বরন করে শ্রদ্ধা জানাচ্ছে এবং আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছে।
যে আন্দোলনকে আরও বেগমান করতে আজকে রাজপথে নেমে আসছি। আমাদের একটাই লক্ষ এখন মুক্তিযুদ্ধের আদর্শে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা ,আইনের শাসন প্রতিষ্ঠা করা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা এবং অবৈধ ভাবে এই সরকার ক্ষমতায় আছে এই সরকারের পতন চাই এবং নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। এন. হুসেইন রনী /জেসি


