Logo
Logo
×

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৯ পিএম

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না
Swapno

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে বিএনপির কার্যালয় নয়া পল্টনে আয়োজিত র‌্যালিতে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন  তার বক্তব্যে বলেন , জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকি এই প্রতিষ্ঠা বার্ষিকির এই দিনে আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্বরন করছি।

 

 

আমাদের চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন বন্দর উপজেলা , বন্দর থানা , নারায়ণগঞ্জ থানা এবং সকল ইউনিয়ন ,

 

 

ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ যুবদল ও ছাত্রদল,শ্রমিক দল সেচ্ছাসেবক দল , মৎসজীবী দল মহিলা দল , এবং কৃষক দল সহ সাধারন মানুষ আমাদের সাথে এই র‌্যালীতে অংশগ্রহন করেছে। আমি বিএনপির এই প্রতিষ্ঠার দিনে আমি বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য এবং জনগন যাতে তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে পারে তার জন্য আমরা এক দফার আন্দোলন করছি।

 

 

এই একদফার আন্দোলন প্রস্তাবিত না হওয়া পর্যন্ত এবং একটা নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার না হওয়া পর্যন্ত তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দ কেউ ঘরে ফিরে যাবেনা।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন