Logo
Logo
×

রাজনীতি

প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক সংসদ আঙ্গুরের বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৯ পিএম

প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক সংসদ আঙ্গুরের বিশাল শোডাউন
Swapno


বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকার রাজপথে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সফল সাংসদ আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিশাল এক শোডাউনের মাধ্যমে বিএনপির বর্ণাঢ্য র‌্যালীতে অংশগ্রহণ করেন।

 

 

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সফল সাংসদ আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল র‌্যালীতে অংশগ্রহণ করে।

 

 

আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বধীন র‌্যালীটি ঢাকার রাজপথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে। এদিকে সকাল থেকেই আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নয়াপল্টনে জড়ো হতে থাকে।

 

 

পরবর্তীতে সাবেক সাংসদ আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে¡ সংঘবদ্ধ হয়ে বিশাল এক বণ্যাঢ্য র‌্যালী বের করে। এ সময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।  এন. হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন