Logo
Logo
×

রাজনীতি

তাদের নিয়ে বিপাকে আনোয়ার-খোকন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম

তাদের নিয়ে বিপাকে আনোয়ার-খোকন
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের রাজনীতিতে মেরুদণ্ডহীন কর্মীশূন্য নেতাদের সমাহার। তবে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক এড. খোকন সাহা মেরুদণ্ডহীন কর্মীশূন্য বেশকয়েকজন নেতাকে বিশেষ ভাবে প্রাধান্য দিয়ে নিজেদের ভীত মজবুত করার প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন। কিন্তু কর্মীশূন্য মেরুদন্ডহীন নেতারা কোন ক্রমেই সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক এড. খোকন সাহার ভীত মজবুত করতে পারছে না।

 

কারণ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের রাজনীতিতে এ সকল নেতাদের কোন রকম অবস্থান না থাকায় এবং কর্মীহীন নেতা হওয়ায় কোন ভাবেই আনোয়ার-খোকনের রাজনীতিতে সুফল বয়ে আনতে পারছে না। উল্টো আনোয়ার-খোকনের কাঁধে ভর করে এ সকল নেতারা আনোয়ার-খোকনের মধ্যেই বিভেদের পায়তারা করেন। তাছাড়া আনোয়ার-খোকনের আর্শিবাদে মহানগর আওয়ামীলীগের শীর্ষ পদে অদিষ্ঠিত হওয়ার মাধ্যমে মহানগর আওয়ামীলীগের শীর্ষ পদগুলো আঁকড়ে ধরে রেখেছে। যার কারণে এ সকল রাজনীতিতে মেরুদণ্ডহীন নেতাদের প্রতি তেক্ত বিরক্ত মহানগর আওয়ামীলীগের বেশকয়েকজন নেতা।

 

সূত্র বলছে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগে বিশাল কর্মী বাহিনী সম্পন্ন একাধিক নেতাদের সমাহার থাকলেও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক এড. খোকন সাহার পাশে সর্বদাই দেখা মিলে কর্মীহীন নেতাদের। যার কারণে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক কোন ক্রমেই রাজনৈতিক ভাবে নিজেদের মেরুদণ্ড পাকাপোক্ত করতে পারছে না।

 

এ সকল নেতাদের কখনো সভাপতি আনোয়ার হোসেনের প্রধান পৃষ্ঠপোষক এবং সাধারণ সম্পাদক খোকন সাহার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দেখা যায়। এ সকল নেতারা হল নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম আহসান হাবীব, যুগ্ম সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা  মালা। তারা কর্মীশূণ্য হওয়ায় সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহার অনুসারী হয়ে মহানগর আওয়ামীলীগে রাজনীতি করছেন।

 

এছাড়া মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যে বিভক্তি সৃষ্ট করতে অন্যতম ভূমিকা থাকে। কিন্তু বর্তমানে মহানগরের সভাপতি আনোয়ার হোসনের প্রধান পৃষ্ঠপোষক মহানগর আওয়ামীলীগের রাজনীতি করছেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম আহসান হাবীব। এছাড়া আনোয়ার হোসেনের বলয়ের হয়ে আরেক কর্মীহীন নেতা মহানগর আওয়ামীলীগের রাজনীতি করছেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত।

 

অপরদিকে বর্তমানে সাধারণ সম্পাদক খোকন সাহার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মহানগর আওয়ামীলীগের রাজনীতি করছেন সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা  মালা এবং যুগ্ম সম্পাদক জি এম আরমান। এ সকল নেতারা ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত থাকা অবস্থায় ব্যাপক কর্মী সমর্থকদের নিয়ে রাজনীতিতে সক্রিয় থাকলেও মহানগর আওয়ামীলীগে মূল দলে প্রবেশ করার পর থেকেই তাদের রাজনীতিতে ঝিমুনী চলে আসে। যার কারণে দলীয় বেশীর ভাগ কর্মসূচীতে কর্মীশূন্য হয়ে একাই কর্মসূচীতে অংশগ্রহণ করতে দেখা মিলে।

 

তাদের কর্মী বিহীন রাজনীতির কারণে আনোয়ার-খোকনের নেতৃত্বাধীন মহানগর আওয়ামীলীগের কর্মসূচিতে কর্মীদের ভাটা পরে কারণ তাদের প্রধান পৃষ্ঠপোষকরাই কর্মী শূন্য। এতে করে কোন ক্রমেই মহানগরের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক এড. খোকন সাহা নিজেদের ভীত মজবুত করতে পারছে না। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন