Logo
Logo
×

রাজনীতি

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালীতে যোগদান করেন এ্যাড. বাধন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৫ পিএম

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালীতে যোগদান করেন এ্যাড. বাধন
Swapno


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৃহৎ অংশের আনন্দ র‌্যালীতে যোগদান করেন সদর-বন্দর-৫ আসনের সাবেক সাংসদ ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এ্যাড. আবুল কালামের একমাত্র মেয়ে এ্যাড. সামছুননূর বাধন। শুক্রবার (১ সেপ্টম্বর) বেলা ১০ টায় মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালীতে দলীয় পতাকা হাতে নিয়ে মহিলা নেতৃদের ব্যানারে তিনি যোগদান করেন।

 

 

পরে মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের নেতৃতে প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চাষাড়া বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়।

 

 

এসময়ে  নারায়ণগঞ্জ আইনজীবি ফোরামের সহ-প্রচার সম্পাদক ও ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট সুপ্রিম কোর্ট শাখার সদস্য এ্যাড. সামছুননূর বাধন দলীয় পতাকা হাতে নিয়ে র‌্যালীর শুরু থেকে শেষ পর্যন্ত নেতাকর্মীদের সাথে ছিলেন।  এন. হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন