Logo
Logo
×

রাজনীতি

আবদুল হাই’র নেতৃত্বে ঢাকার রাজপথ মুখরিত করলো জেলা আওয়ামীলীগ

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম

আবদুল হাই’র নেতৃত্বে ঢাকার রাজপথ মুখরিত করলো জেলা আওয়ামীলীগ
Swapno

 
ঢাকা আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে আওয়ামীলীগের সুধী সমাবেশে হাজার হাজার নেতাকর্মী নিয়ে রাজপথ কাপাঁলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সফল প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই।

 

 

গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন  উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বাস, ট্রাক, হাইস গাড়ি, প্রাইভেট কারযোগে প্রায় ৫ হাজার নেতাকর্মী আবদুল হাই এর নেতৃত্বে ঢাকার সমাবেশে যোগদান করেন।

 

 

এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর নেতৃত্বে হাজারো নেতা-কর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও দলীয় স্লোগানে ঢাকার রাজপথ মুখরিত করেন।

 

 

জানা যায়, ঢাকা উড়ালসড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) উদ্বোধনের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আগারগাঁওয়ের সুধী সমাবেশে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ সহ সব জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন। এসময় নারায়নগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা ও থানার নেতৃবৃন্দরা যোগদান করেন।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন