Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনে ২২০ আসনে প্রার্থী দেবে বিএসপি : শাহজাদা মাইজভান্ডারী

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম

নির্বাচনে ২২০ আসনে প্রার্থী দেবে বিএসপি : শাহজাদা মাইজভান্ডারী
Swapno


দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও সংবিধান অনুয়ায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশ গ্রহণমূলক নির্বাচনসহ নানা দাবিতে সদ্য নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নারায়ণগঞ্জ জেলা কমিটির আয়োজনে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নিতাইগঞ্জ (আলাউদ্দিন খান স্টেডিয়াম) জিমখানা সংলগ্ন শেখ রাসেল পার্ক মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

 

নারায়ণগঞ্জ জেলা বিএসপি'র সভাপতি মোহাম্মদ আসলাম হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী। এসময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএসপি চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, তত্বাবধায়ক সরকারব্যবস্থা দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং রাজনীতিবিদদের জন্য অবমাননাকর।

 

 

নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মাঠে জল্পনা-কল্পনা শুরু করেন। হরতাল, অবরোধের নামে মাঠে জ্বালাও-পোড়াও আন্দোলনের মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করে ফেলে। আমরা এর অবসান চাই। আমরা বর্তমান সংবিধানের আলোকে অবাধ সুষ্ঠু ও অংশ গ্রহণমূলক হোক, এটাই চাই।

 

 

প্রয়োজনে অংশ গ্রহণমূলক  নির্বাচন অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় সংলাপ আয়োজনের প্রস্তাব করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অশুভ শক্তির ষড়যন্ত্র শুরু হয়েছে, উল্লেখ করে বিএসপি চেয়ারম্যান আরো বলেন, ‘আমরা স্বাধীন জাতি, আমাদের সমস্যা থাকতেই পারে, তাই বলে ১৭ কোটি জনগণের ওপর প্রভুত্বগিরি দেখানো কোনোভাবেই মেনে নেবে না দেশের জনগণ।

 

 

দেশের সমস্যা সমাধান কিভাবে করা যায় তার পথ জনগণই ঠিক করবে। আমাদের মানচিত্র ও সম্পদের ওপর শকুনের দৃষ্টি পড়েছে। শকুন তাড়াতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা চাই না দেশের জনগণের ভাগ্য ইরাক, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও ইউক্রেনের মত হোক।

 

 

এদেশের জনগণই ঠিক করবে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে। তবে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু ও অংশ গ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন নিয়ে অশুভ শক্তির হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেবে না জনগণ।' শক্তিধর দেশগুলোকে আমরা প্রভু হিসেবে নয় বন্ধু হিসেবে দেখতে চাই।

 

 

আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এককভাবে অংশগ্রহণ করলে ২২০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি বলেও জানান পার্টির চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাওয়ায় দেশের প্রান্তিক জনগোষ্ঠির কথা বিবেচনা করে উদ্বেগ প্রকাশ করে বিএসপি চেয়ারম্যান আরও বলেন, বৈশ্বিক কারণে দ্রব্য সামগ্রীর দাম যতটুকু বৃদ্ধি পেয়েছে তার চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সিন্ডিকেটের কারনে।

 

 

অবিলম্বে জনগণের দুঃখ দুর্দশা লাঘবে সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে সরকারকে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ বিষয়ে সরকারের কয়েকজন সংশ্লিষ্ট মন্ত্রীর দায়িত্ব¡ জ্ঞানহীন বক্তব্য প্রদান অত্যন্ত দুঃখজনক।

 

 

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, বিএসপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক আকন্দ, মোঃ মনির হোসেন, পীরজাদা মুফতী গোলাম মহিউদ্দিন লতিফী, আলহাজ্ব মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী।

 

 

অতিরিক্ত মহাসচিব মুফতী খাজা বাকী বিল্লাহ আল আযহারী, জাতীয় স্থায়ী পরিষদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যোবায়েব আহমদ মারুফ, মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক মিরানা জাফরীন চৌধুরী।

 

 

মোঃ হাবিবুর রহমান পায়েল, মুখতার হোসেন মেনন, অ্যাড শাহ আলম অভি, মোঃ দেলোয়ার হোসেন জন, সহদপ্তর সম্পাদক একে নাহিদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদ আজমাঈন আসরার, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম গাজী, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির, মুন্সিগঞ্জ সভাপতি এস এম বারীসহ প্রমুখ।

 

 

পরে বক্তব্য শেষে শহরে  বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভান্ডারীর নেতৃত্বে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিএসপি'র নেতাকর্মীরা শ্লোগানে বলেন,আমার দেশ আমার মাটি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, একতারার এক দেশ সুপ্রিম পার্টির বাংলাদেশ।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন