নেত্রীর ডাকে না.গঞ্জের এমপিরা রাজপথে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১১ পিএম
খুব নিকটে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন। এই নিবর্চানকে ঘিরে এক বছর আগে নানা আলোচনা তৈরী হয়েছে। রাজপথের রাজনীতিতে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে নামানোর জন্য মরিয়া হয়ে রাজপথে এক দফা দাবী জানিয়ে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। অপরদিকে আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দিয়ে একই দিনে রাজপথ দখলে রাখে।
যাতে বিএনপি কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। তবে সম্প্রতি সময়ের আন্দোলনে ঢাকা রাজধানীর বুকে একাধিকবার গর্জন দেখিয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। তার নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করা হয়। এছাড়া এখানকার অন্যান্য এমপিরাও মাঠে ছেড়ে দেন নাই। তারাও রাজপথে নেমে ঢাকার সভা সমাবেশ সফল করে যাচ্ছে।
এদিকে সম্প্রতি ২৭ জুলাই যুবলীগ. স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের শান্তি সমাবেশে ব্যাপক সমাগম লোকের মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তার নেতৃত্বে নারায়ণগঞ্জ থেকে প্রায় ৭শ বাস যোগে অর্ধকোটি লোক সমাবেশে যোগ দিয়েছে বলে তিনি জানা। এবার গতকাল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাস্তা উদ্বোধন ও সুধী সমাবেশেও একই ভাবে অর্ধকোটি লোক নিয়ে যোগদান করে চমক সৃষ্টি করেন।
সেই সাথে কেন্দ্রীয় নেতাদের মাঝেও আলোচনা তৈরী করেন। একই ভাবে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র পাটমন্ত্রী গোলামদস্তগীর গাজীরে নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সুধী সমাবেশে যোগদান করেন। তার নেতৃত্বেও ব্যাপক লোকের সমাগম তৈরী হয়। এছাড়া নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে ব্যাপক লোকের মিছিল নিয়ে যোগদান করা হয়।
তাদের মাঝে বার ব্যাপক লোকের সমাগম ঘটিয়ে আলোচনায় আসেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। দলীয় নেতা কর্মীদের মাঝে আলোচনা হচ্ছে শেখ হাসিনার ডাকে সারা দিয়ে ঢাকা রাজধানীর বুকে গর্জন তৈরী করলেন নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি শামীম ওসমান। কেননা তিনি একাধিক সভায় বলেছেন, বিএনপিকে প্রতিহত করার জন্য নারায়ণগঞ্জ আওয়ামী লীগই যথেষ্ট। তার নমুনাও ইতোমধ্যে তিনি দেখিয়ে দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, এই সুধী সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান গত কয়েকদিন ধরেই তার অনুসারীদের নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। বিভিন্ন জায়গায় প্রস্তুতি সভা করেছিলেন। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ থেকে কয়েকশত বাসে করে শামীম ওসমানের অনুসারীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট জায়গায় উপস্থিত হয়ে যান। এরপর সেখান থেকে শামীম ওসমানের নেতৃত্বে বিশাল জনসমুদ্রের এক মিছিল নিয়ে সুধী সমাবেশে যোগদান করেন।
তার আগে গত ৩০ আগস্ট সন্ধ্যায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে আয়োজিত সভায় উপস্থিত থেকে শামীম ওসমান বলেছিলেন, আমি একটা এলাকার এমপি। দলের কোনো পদ পদবী আমার নাই। এটা আমাদের দায়িত্ব না সবাইকে নিয়ে ছাত্রলীগ যাবে এদের দুই আড়াই’শ বাস রেডি করা।
২ তারিখে আমরা যাবো আমাদের জন্য ৪-৫০০ বাস রেডি করা। আমাদের ছেলেরা পাগলের মতো কুকুরের মতো খাটবে সবাই এটা আমাদের দায়িত্ব না। কিন্তু তার পরেও নেত্রীর নির্দেশনা মেনে আমরা রাজপথে মিছিল করে যাই। বিএনপিকে দমনের জন্য নারায়ণগঞ্জ আওয়ামী লীগও যথেষ্ট।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, যেহেতু আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন সে হিসেবে স্থানীয় এমপিরা এখন থেকে মাঠে নেমে নিজেদের অবস্থান তৈরী করছেন। নেত্রীর সামনে নিজেদের শক্তির জানান দিচ্ছেন। নারায়ণগঞ্জের কোন এমপিই এদিক দিয়ে পিছিয়ে নেই। বলা হচ্ছে নির্বাচন ঘিরে তারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। সেই সাথে আগামী নির্বাচনে নিজেদের মনোনয়ন নিশ্চিত রাখতে তারা কাজ করে যাচ্ছেন।
জানা যায়, ঢাকার সুধী সমাবেশকে সফল করার জন্য নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দও উপস্থিত হন। কেননা নারায়ণগঞ্জ ঢাকার লাঘব জেলা হওয়ায় এখানকার নেতাকর্মীরা ব্যাপক লোক নিয়ে রাজধানীর বুকে উত্তাপ সৃষ্টি করেন। সেই সাথে বিএনপিকে নিয়ে স্লোগান দিয়ে তাদের প্রতিহত করার হুঙ্কার প্রদান করেন।
ঢাকার সমাবেশকে সফল করার জন্য তার নেতৃত্বে মিছিল নিয়ে ব্যাপক ভুমিকা পালন করা হয়। তাই সব কিছুৃ মিলিয়ে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের ৩ এমপিই ঢাকার রাজপথে গর্জনে দেখিয়েছেন। এস.এ/জেসি


