Logo
Logo
×

রাজনীতি

আবারও মেয়র আইভীর বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র শুরু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৩ পিএম

আবারও মেয়র আইভীর বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র শুরু
Swapno

 

# বন্দরে মানববন্ধন হয়েছে, সিদ্ধিরগঞ্জ-না.গঞ্জ শহরেও হবে

 

 

আবারও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র শুরু হয়েছে। এই শহরের বিশেষ প্রভাবশালীদের ইশারায় নতুন করে এই ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মনে করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এবং মেয়র আইভীর ঘনিষ্ঠ সূত্র। সিটি করপোরেশন সূত্র জানিয়েছে গত মাসিক সভায় সিটি করপোরেশনের ট্যাক্স ২০ পার্সেন্ট কমানোর পরেও বন্দরে সিটি করপোরেশনের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। সারা বন্দর থানা এলাকায় লিফলেট বিতরন করা হয়েছে।

 

সূত্র জানায়, নদীর ওপার বন্দরে শত শত কোটি টাকার উন্নয়ন কাজ করেছে সিটি করপোরেশন। কিন্তু সেই তুলনায় তেমন কোনো ট্যাক্স আদায় হয়নি। বরং মেয়রের দক্ষতায় বিদেশী সংস্থা থেকে অনুদান এনে বন্দরের চেহারা পাল্টে দেয়া হয়েছে। কিন্তু এটা দেখছে না ষড়যন্ত্রকারীরা। তাই সূত্রটি মনে করে বিশেষ মহলের ইশারায় মাঠে নেমেছে একটি গোষ্ঠী। জানা গেছে, তাদের ইশারায় এরপর সিদ্ধিরগঞ্জে এবং নারায়ণগঞ্জ শহরেও মানববন্ধন হবে।

 

অথচ বাস্তবতা হলো ঢাকা সিটি করপোরেশন সহ দেশের অন্যান্য সিটি করপোরেশনের তুলনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ট্যাক্স মোটেও বেশি নয়। এছাড়া সরকারের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ীই ট্যাক্স নির্ধারন করা হয়। তারপরেও মেয়র আইভী এবং কাউন্সিলরগন বিগত মাসিক সভায় ২০ পার্সেন্ট ট্যাক্স কমিয়ে দিয়েছেন বলে সূত্র জানিয়েছে।

 

এছাড়া নারায়ণগঞ্জের রাজনীতিতে যারা মেয়র আইভীর সমর্থক তাদের মতে দেশে যখন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইনকাম ট্যাক্স বাড়ানো হয় তখন কোনো মানববন্ধন হয়না। সিটি করপোরেশন সরকারের নির্দেশ বাস্তবায়ন করলেই মেয়রকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল মাঠে নেমে পরেন। তারই সূত্রপাত দেখা গেলো বন্দরে। এখন সিদ্ধিরগঞ্জ এবং নারায়ণগঞ্জ শহরে দেখার পালা।

 

এদিকে সূত্র আরো জানিয়েছে, আজ রবিবার নাকি নারায়ণগঞ্জ শ্মশানে ডোমদের দিয়ে মানববন্ধন করাবে ওই ষড়যন্ত্রকারী চক্র। তাদেরকেও মেয়র আইভীর বিরুদ্ধে মাঠে নামানো হবে। এর আগে সিটি করপোরেশনের সুইপারদের মাঠে নামানো হয়েছিলো। তাই পরিষ্কার বুঝা যাচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আপাতত কয়েকটি মাস মেয়র আইভী যে স্বস্তিতে থাকবেন বলে মনে করা হচ্ছিলো তা আর হচ্ছে না।

 

আবারও তাকে ঘায়েল করার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়ে মাঠে নামছে তার নিজ দলের প্রতিপক্ষ। তবে নারায়ণগঞ্জের রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন মেয়র আইভীর বিরুদ্ধে এসব করে এবারও কোনো লাভ হবে না। কারণ মেয়র আইভী কারো উপর কোনো অযাচিত অবিচার করেন না। তার মানবিক গুনাবলি সকলের জানা। জানেন সরকারের উপর মহলও।

 

তাই আবারও নতুন করে নারায়ণগঞ্জের জননন্দিত এই মেয়রকে নয়া ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বলে ধারনা করা হচ্ছে। এতে ষড়যন্ত্রকারীরা কতোটা সফল হবেন সেটাই এখন দেখার পালা। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন