Logo
Logo
×

রাজনীতি

রাজনীতি বুঝে বিধায় খোকা দুবার এমপি হয়েছে : কাজী দেলোয়ার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৯ পিএম

রাজনীতি বুঝে বিধায় খোকা দুবার এমপি হয়েছে : কাজী দেলোয়ার
Swapno

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার জাতীয় পার্টির সদস্য সচিব কাজী দেলোয়ার হোসেনের নতেত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাতীয় পার্টির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাজী দেলোয়ার হোসেন বলেন, লিয়াকত হোসেন খোকা জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পদে দায়িত্ব পালন করছে। একই সাথে জাতীয় পার্টির সহযোগি সংগঠন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে রয়েছেন। একজন দক্ষ নেতার দ্বারাই এত বড় দায়িত্ব পালন করা সম্ভব। অথচ আমাদের এই নেতাকে নিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক নেতা অশুভ বক্তব্য প্রদান করেন।

 

যা নিয়ে জাতীয় পার্টির নেতা কর্মীদেরর রক্তক্ষরণ হয়েছে। এমনকি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় আমরা জাতীয় পার্টির নেতা কর্মীরা নিন্দা প্রকাশ করি। আওয়ামী লীগের কর্মীদের নিয়ে যে কোন মন্তব্য করেন তাতে আমাদের আপত্তি নাই। কিন্তু আমাদের দলের জনপ্রতিনিধিদের নিয়ে উল্টা পাল্টা মন্তব্য আপনাদের মুখে শোভা পায় না।

 

জাতীয় পার্টির নেতা কাজী দেলোয়ার আওয়ামী লীগের নেতা বীরুর উদ্দেশ্যে বলেন, আপনি যদি নুন্যতম রাজনীতি বুঝতেন তাহলে শেখ হাসিনা সোনারগাঁ নারায়ণগঞ্জ-৩ আসন কেন বার বার জাপাকে দেয় তাহলে তা নিয়ে মাথা ঘামাতেন না। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ জাজাতীয় পার্টি একই সুতায় মালা গাতা হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতেও জাতীয় পার্টিকে এই আসন বহাল রাখবে বলে আমরা বিশ্বাস করি।

 

আপনাদের এত লাফালাফিতে কোন লাভ হবে না। শেখ হাসিনা বলেছেন আগামী নির্বাচন কঠিন হবে। তাই তিনি সকল এমপিদের মানুষের কাছে গিয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরার নির্দেশনা দিয়েছেন। একই সাথে মানুষের কাছে ভোট চাওয়ার আহ্বান করেছেন। জাতীয় পার্টির এমপিদের নিয়ে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না। কেননা ভোটের রাজনীতে জাতীয় পার্টিকে পেতে দুই দলই ওৎ পেতে রয়েছে। এখানে আমাদের এমপিদের মন্তব্য করা হস্যকর।

 

তিনি আওয়ামী লীগের নেতাকে উদ্দেশ্য করে বলেন, সোনারগাঁয়ের উন্নয়ন এখন দৃশ্যমান। অথচ ক্ষমতাসীন দলের কিছু নেতার চোখে তা পড়ে না। অথচ ক্ষমতাসীন দলের নেতা নারায়ণগঞ্জ ৪ এবং নারায়ণগঞ্জ ২ আসনের উন্নয়ন নিয়ে কথা বলেছেন। কিন্তু তিনি তার দলের নারায়ণগঞ্জ ১আসনের উন্নয়নকে তুলে না ধরে হেয় প্রতিপন্ন করেছে। সেখানকার উন্নয়ন তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। আপনাদের থেকে ভালো রাজনীতি বুঝেন বিধায় লিয়াকত হোসেন খোকা দুই বার এমপি হয়েছেন। এবং তিনি এলাকার জন্য ব্যাপক উন্নয়ন কাজ করেছেন।

 

আমি বলবো আপনারা আপনাদের দলের উন্নয়নের কথা তুলে ধরুন। জাতীয় পার্টির নেতা কর্মীদের নিয়ে কথা বললে আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। মানুষের জন্য কাজ করুন। মানুষকে কিভাবে নির্বাচন মুখি করা যায় তা নিয়ে ভাবেন। আমাদের বিশ্বাস আগামী নির্বাচনে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব থাকলে নারায়ণগঞ্জের ২ টি আসন আগামীতেও আমরাই পাবো। এসময় জাতীয় পার্টির সদর উপজেলা এড. জাকির হোসেন, আনোয়ার হোসেন সহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন