Logo
Logo
×

রাজনীতি

আগামী সিটি নির্বাচনেও অংশ নেবেন তৈমুর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম

আগামী সিটি নির্বাচনেও অংশ নেবেন তৈমুর
Swapno

 

# বিএনপিতে না থাকায় আন্দোলনে নেই, আসন্ন জাতীয় নির্বাচনেও অংশ নেবেন না

 

 

আগামী সিটি করপোরেশন নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বীতা করতে চান এডভোকেট তৈমুর আলম খন্দকার। আর এ কারণেই সিটি করপোরেশনের ট্যাক্স ইস্যুতে তিনি মাঠে নামিয়েছেন তার অনুসারী একজন আইনজীবীকে এবং তার অনুসারীদেরকে। ওই আইনজীবী বন্দরে তার সাথে তৈমুর আলম খন্দকার আর আতাউর রহমান মুকুলের অনুসারী আরো ৩০/৩৫ জনকে সঙ্গে নিয়ে মেয়রের বিরুদ্ধে মানববন্ধন করেন।

 

নারায়ণগঞ্জের রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে দেশের যেকোনো নাগরিক যেকোনো দাবিতে প্রতিবাদ করার অধিকার রয়েছে। তারা মানববন্ধন করতেই পারেন। কিন্তু বাস্তবতা হলো একটি সিটি করপোরেশন পরিচালিত হয় স্থানীয় সরকারের নিয়ন্ত্রনে। বিশেষ করে হোল্ডিং ট্যাক্সের বিষয়টি সব সিটি করপোরেশনেই নির্ধারণ করে দেন স্থানীয় সরকার মন্ত্রনালয়। তাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনেও যে পরিমান ট্যাক্স বাড়ানো হয়েছে সেটাও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নির্দেশনায় করা হয়েছে।

 

তবে এই ক্ষেত্রে মেয়রের কিছু সংরক্ষিত ক্ষমতা রয়েছে। আর সেই ক্ষমতা মেয়র আইভী প্রয়োগও করেছেন। এর আগে মাসিক সভায় তিনি সরকারের নির্ধারিত ট্যাক্সের চেয়ে বিশ ভাগ ট্যাক্স কমিয়ে দিয়েছেন। অথচ এটা জানার পরেও জনগনের সামনে মেয়রকে হেয়প্রতিপন্ন করার জন্য তারা বন্দরে মানববন্ধন করেন। জানা গেছে আগামী সিটি নির্বাচন পর্যন্ত তৈমুর সমর্থকরা এভাবেই মেয়রের বিরুদ্ধে নানা ইস্যুতে মাঠে থাকার চেষ্টা করবেন। আর এতে এই শহরের আইভী বিরোধেী প্রভাবশালী মহলেরও ইন্দন রয়েছে বলে জানিয়েছে সূত্র।

 

এদিকে সূত্রটি আরো জানায় প্রভাবশালী মহলটি মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনটি হবে একতরফা। এবারের এই নির্বাচনে বিএনপি অংশ নেবে না। তাই নারায়ণগঞ্জে যারা এমপি রয়েছেন তারাই এমপি থাকবেন। তাই এরাও নির্বাচন নিয়ে তাদের মাথা ব্যথা অনেকটাই কমে গেছে। তাই তারা নতুন করে আইভীকে নারায়ণগঞ্জ শহর থেকে হঠনোর সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। আর তাদের ইশারায়ই নতুন করে মেয়রের বিরুদ্ধে সক্রিয় হতে পারেন তৈমুর।

 

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন মাস বাকী। আর দেড় মাস পরেই হবে তফশিল ঘোষনা। কিন্তু তৈমুর আলম খন্দকার এখন আর বিএনপির রাজনীতিতে না থাকায় তাকে আর আন্দোলন করতে হচ্ছে না। এছাড়া এবারের নির্বাচনে বিএনপি অংশ নিলেও তৈমুর বিএনপির মনোনয়ন চাইতে পারবেন না। তবে তিনি ইচ্ছে করলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে তিনি এমন কিছু করবেন না বলেই জানা গেছে।

 

কিন্তু আগামী সিটি করপোরেশন নির্বাচনে তিনি অংশ নিতে চান বলে তার ঘনিষ্ঠ সূত্রগুলি জানিয়েছে। কারন বিগত সিটি করপোরেশন নির্বাচনে তিনি বড় ব্যবধানে হারলেও তার প্রাপ্ত ভোটের সংখ্যা একেবারে কম ছিলো না। মূলত এ কারনেই প্রভাবশালীদের ইন্দনে ট্যাক্স ইস্যুতে তিনি তার অনুসারীদের মাঠে নামিয়েছেন বলে অনেকে মনে করেন। 

 

তবে নারায়য়ণগঞ্জের সাধারণ মানুষের অনেকেই মনে করেন এই সময়ে ট্যাক্স ইস্যু বড় কোনো ইস্যু নয়। কারণ হোল্ডিং ট্যাক্স দিতে হয় কেবল মাত্র বাড়িওয়ালাদেরকে। ভাড়াটিয়াদেরকে দিতে হয় না। কিন্তু বর্তমানে দ্রব্যমূল্য সহ গ্যাস বিদ্যুতের বিল মেটাতে হিমসিম খাচ্ছে দেশের সব মানুষ।

 

তাই এসব ইস্যু নিয়ে মাঠে না নেমে কেবল মাত্র হোল্ডিং ট্যাক্স ইস্যুতে মাঠে নামলে খুব একটা লাভ হবে বলে কেউ মনে করেন না। তাই এই ইস্যুতে মেয়র আইভীকে বেকায়দায় ফেলানো খুব একট সহজ হবে না বলেই মনে করেন নারায়ণগঞ্জের সর্বস্তরের সাধারণ মানুষ। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন