নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে শাওনের ১ম মৃত্যুবার্ষিকী পালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ পিএম
নারায়ণগঞ্জ জেলা যুবদল কর্মী শাওন প্রধানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়।
বুধবার (৬ সেপ্টেম্বর) বাদ জোহর শহীদ শাওন প্রধানের বাস ভবনে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নবনির্বাচিত আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও শাওন প্রধানের পরিবারের সার্বিক তত্ত্বাবধায়নে দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে নিহত শাওন প্রধানের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে হাজার খানেক দুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নবনির্বাচিত আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, শাওন জাতীয়তাবাদী দল বিএনপির জন্য জাতীয়তাবাদী দলের চেতনাকে ধারণ করে শহীদ হয়েছেন। ২০২২ সালের ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে এই সরকারের পেটুয়া বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সম্মিলিতভাবে আমাদের শাওনকে সেইদিন হত্যা করেছে। আমি শাওনের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাওনের পরিবারের নিয়মিত খোঁজ খবর রাখছেন। বিএনপি শাওনের পরিবারের পাশে সবসময়ই আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, আমি একটি কথাই বলতে চাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেশের বীর কোটি মানুষের স্পন্দন দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনারা দেখেছেন শাওন জীবন দিয়েছে। এভাবে আমরা অনেকেই এ দলের জন্য জাতীয়তাবাদী চেতনার জন্য জীবন দিতে কার্পণ্য বোধ করব না। আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবো। যাতে করে আর কোন শাওনকে এভাবে জীবন দিতে না হয়।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আঃ বারী ভুঁইয়া, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইসমাইল খান, সদস্য সৈকত হাসান ইকবাল,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, শহীদ শাওনের ভাই ফরহাদ প্রধানসহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


