খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাদ আছর যুবদল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা থানাধীন কাশিপুরস্থ বাংলাবাজার এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়ে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, সামনে আমাদের অগ্নি পরীক্ষা এই পরীক্ষা মোকাবেলা করার জন্য দল আমাদের যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবার জন্য আমি আপনাদের সকলের সহযোগীতা চাই। আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আমরা রাজপথে থাকব।
এছাড়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব বক্তব্যে বলেন, এ দেশে বাক স্বাধীনতা নাই। এ দেশের মানুষ কারাবন্দী হয়ে আছে। এ বন্দী থেকে মুক্তি পেতে আমাদের ঐক্যের প্রয়োজন। আপনারা ঐক্যবদ্ধ হয়ে নামেন এবং খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
তিনি আরও বলেন, একবার আমার নেতা তারেক রহমান আঙ্গুল তুলে বলুক এই স্বৈরাচারী সরকারের পতন ঘন্টা যেভাবে বেজে গিয়েছে একদিনের মধ্যে স্বৈরাচারী সরকারের ঘন্টা বেজে যাবে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে নামেন, আপনাদের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হবে।
উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের সদস্য সচিব আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, আতাউর মেম্বার, রাকিবুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, সাইফুল ইসলাম বিপ্লব, সাবেক সহ- সম্পাদক সৈকত হাসান ইকবাল, শহীদ শাওন প্রধানের বড় ভাই মিলন প্রধান।
রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার, তারাব পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা সোহেল মিয়া, আবু মোহাম্মদ মাসুম, শফিকুল ইসলাম শফিক, সুজন আহমেদ, মো. রাজিব, আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুছা সিরাজী, ফকির জহির রায়হান, সাদেকুর রহমান, যুবদল নেতা আনিসুর রহমান আনিস, আব্দুর রহমান পিয়েল, সোহেল রানা, ইব্রাহীম সরকার, রিতু, মুছা, জিয়াউল হক, আঃ সালাম, আল আমিনসহ জেলা, উপজেলা ও পৌরসভা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এস.এ/জেসি


