গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উপস্থিত থাকলেও দু’জনের মধ্যে কোন কথাবার্তা হয়নি। নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসপি অফিসের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন। এরপর বিকেলে তিনি পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং সভায় বক্তৃতা করেন।
পুলিশ লাইনের অনুষ্ঠানে শামীম ওসমানসহ অন্য সবাই উপস্থিত থাকলেও আইভী সেখানে যাননি। তবে কী কারণে তিনি ওখানের সভায় অনুপস্থিত ছিলেন তাও জানা যায়নি। শামীম ওসমানের এক অনুগামী অনুমান করে বললেন, আইভী ম্যাডাম হয়তো আমাদের লিডারকে এড়িয়ে চলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে! এস.এ/জেসি


