জামিন পেলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৩ পিএম
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত আহ্বায়ক মাহাবুব রহমান নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে ৮দিন পর জামিনে মুক্ত হলেন। গত (৩০ আগস্ট) বুধবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ২০২২ সালের (৩১ আগস্ট) রূপগঞ্জ থানার একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে জামিন আবেদন করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশন দেন আদালাত। আজ ৭ (সেপ্টেম্বর) বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হন মাহাবুব রহমান। এস.এ/জেসি


