Logo
Logo
×

রাজনীতি

আবু মাসুমের নেতৃত্বে ঢাকার গণমিছিলে রূপগঞ্জ থানা যুবদলের শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০০ পিএম

আবু মাসুমের নেতৃত্বে ঢাকার গণমিছিলে রূপগঞ্জ থানা যুবদলের শোডাউন
Swapno

 

 

সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ঢাকা দক্ষিণ ও উত্তর বিএনপি’র উদ্যোগে আয়োজিত গণমিছিলকে সফল করার লক্ষে বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী মনিরুজ্জামানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মো.মাসুমের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদলের শত শত নেতাকর্মী নিয়ে গণমিছিলে অংশগ্রহণ করেন।  শনিবার ( ৯ সেপ্টেম্বর ) বিকেল তিনটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা দক্ষিণ ও উত্তর বিএনপি গণমিছিলের আয়োজন করা হয়।

 

এ সময়ে গণমিছিলে রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শ্লোগান দেন। যুবদলের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকা নগরী।

 

এ সময় আবু মাসুম বলেন, আমরা বর্তমানে এক দফা দাবি এই স্বৈরাচারি সরকারের পদত্যাগসহ, দেশের গণতন্ত্রমুক্তি, দেশের জনগণের ভোটের অধিকার আদায়সহ কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং যারা এই স্বৈরাচারি সরকারের মিথ্যা মামলায় যারা জেল হাজতে রয়েছে সরকারের মুক্তি দাবি করছি। তিনি আরো বলেন, বর্তমানে আমরা এই স্বৈরাচারি সরকারকে পদত্যাগ না করিয়ে ঘরে ফিরে যাবো না। দলীয় সকল আন্দোলণ সংগ্রামে রূপগঞ্জ উপজেলা যুবদল ব্যাপক ভূমিকা পালন করেছে সামনে ও সকল আন্দোলণ সংগ্রামে জেলা যুবদলের পাশে এই রূপগঞ্জ উপজেলা যুবদল যথাযথ ভূমিকা পালন করবে। 

 

আবু মাসুমের নেতৃত্বে গণমিছিলে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিম সরকার, যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী, মোদাচ্ছের মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শাহাদাত হোসেন, সহ সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিপন, ভোলাব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম মোল্লা, সুমন বেপারি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান ডালিম, ফরহাদ ভূইয়া, শাহাদাৎ ভূইয়া, আশরাফুল ইসলাম, সাদিকুর রহমান, আনিস মোল্লা, মো সালাউদ্দিন আলী আকবর মোল্লা, শরিফুল ইসলাম, হাবিজুল ইসলাম, শাহেদুল ইসলাম,  সফিকুল ইসলাম, হাবিবুর রহমান, আবদূর রাজ্জাক, মুরাদ হাসান শিপন, আরিফ মীর, সাঈদুর মিয়াসহ রূপগঞ্জ উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন