Logo
Logo
×

রাজনীতি

‘২৪ ঘন্টার মধ্যে বিএনপিকে নারায়ণগঞ্জ ছাড়া করবো’  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম

‘২৪ ঘন্টার মধ্যে বিএনপিকে নারায়ণগঞ্জ ছাড়া করবো’  

১৬ সেপ্টেম্বর সমাবেশের ঘোষণা দিলেন শামীম ওসমান

Swapno

 

 

২৪ ঘণ্টার মধ্যে বিএনপিকে নারায়ণগঞ্জ ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, ‘ওরা (বিএনপি) বলে পুলিশ ছাড়া মাঠে আসতে। আমি পুলিশের কাছে অনুরোধ করব, ওদের পক্ষে থাকেন। ২৪ ঘণ্টায় বিএনপিকে নারায়ণগঞ্জ ছাড়া করব।’ একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জের মাটিতে আওয়ামীলীগের শক্তি প্রদর্শন করতে আগামী ১৬ সেপ্টেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া রাইফেল ক্লাবে দলের নেতাকর্মীদের সাথে এক সভায় এ ঘোষণা দেন তিনি। তিনি বলেন, সেদিন নারায়ণগঞ্জের আওয়ামীলীগ দেখিয়ে দেবে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের ঘাটি ছিল আছে থাকবে। বিএনপি খালি বলে পুলিশ ছাড়া আসতে, আমি বলি পুলিশকে আপনারা সব তাদের সাথে থাকেন, ওদের জন্য আমরাই যথেষ্ট।

 

নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হবে জানিয়ে তিনি বলেন, এ মাসে আর ২০ দিন, অক্টোবরে আর ৩০ দিন এরপর নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা। তখন সবাই সমান। আপাতত আসুন আমরা সবাই এক থাকি। তিনি আরো বলেন, আপনারা ১৬ তারিখ দেখিয়ে দেবেন, আমরা এমন আওয়াজ তুলব যা সারাদেশে ছড়িয়ে পড়বে।

 

সেদিন আমি মন্ত্রীকে দাওয়াত করব আশা করি কোন ব্যস্ততা না থাকলে উনি উপস্থিত থাকবেন। ওরা বলে পুলিশ ছাড়া আসতে। আমি পুলিশের কাছে অনুরোধ করছি সব পুলিশ প্রশাসন ওদের পক্ষে থাকেন। চব্বিশ ঘণ্টায় নারায়ণগঞ্জ ছাড়া করবো। আপনাদের হয়তো মনে নেই আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী নারায়ণগঞ্জে এসে আমাদের অনুমতি ছাড়া নামতে পারেনি।

 

তিনি বলেন, আমরা একটা ছোট্ট দেশ। আমরা হাটিহাটি পা পা করে উঠে দাঁড়াচ্ছি। ভৌগলিক কারনে আমরা গুরুত্বপূর্ণ এলাকা হয়ে দাঁড়িয়েছি। এখানে খেলা শুরু হয়েছে। অর্থনীতিবিদরা বলেছেন বিশ্বে এত খারাপ অবস্থার পরেও ২০৪০ সালের মধ্যে পৃথিবীর অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। আমরা বাংলাদেশের নেতৃত্ব দেই না। আমরা নারায়ণগঞ্জে নেতৃত্ব দেয়ার চেষ্টা করি। এখানে যারা আছি তারা বলতে পারবেন এ নারায়ণগঞ্জ ভূমিকা পালন করে।

 

অন্য কারও সার্টিফিকেট দরকার নেই। বঙ্গবন্ধু নিজে তার আত্মজীবনীতে লিখে গেছেন। প্রতিটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে এখন রাস্তায় জাতির পিতার কন্যাকে অশ্লীল ভাষায় গালি দিয়ে মিছিল করে। মিছিল করুক আপত্তি নেই। তবে তারা যে ভাষায় গালি দেয় তা মেনে নেয়া যায় না। মামুনুল হক ইস্যুতে কতিপয় লোক শহীদ মিনারে দাঁড়িয়ে পায়ের নিচে পিষে ফেলতে চায়।

 

আমার কর্মীরা ছাত্রলীগ যুবলীগ জবাব দিতে চাই। আমি বললাম থামো দেখি বাকি নেতা নেত্রীরা কী করে। অনেক বড় বড় নেতা নেত্রী তো আছে। তাদের বললাম আমার সাথে থাকার দরকার নেই জাতির পিতার কন্যার জন্যে হলেও মাঠে নামুন।

 

তিনি বলেন, আমি এক বছর ধরে বলছি। রাজনীতিতে একটি হিসেব নিকেশের ব্যাপার আছে। আমরা খোঁজ খবর রাখার চেষ্টা করি। চারিদিকে ষড়যন্ত্র হচ্ছে। যারা এই ষড়যন্ত্র করছে তারা একাত্তরে বিরোধিতা করেছিল, আমাদের মা বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল। আমাদের দায়িত্ব এ দেশকে রক্ষা করা। সে সময় স্লোগান ছিল বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো।

 

আজকের স্লোাগান বীর বাঙালি ঐক্য গড়ো বাংলাদেশ রক্ষা করো। যারা লাফালাফি করে বলছে সরকার ফেলে দেবে। অনেকদিন ধরেই এগুলো শুনছি। আমাদের মা শেখ হাসিনা। আপনার মাকে নিয়ে অশ্লীল স্লোগান দিলে আপনি কী ছেড়ে দিবেন। এসময় জেলা ও মহানগর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন