Logo
Logo
×

রাজনীতি

কেক কেটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৯ পিএম

কেক কেটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Swapno

 

নারায়ণগঞ্জে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করেছে জেলা ও মহানগর শাখা। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় অবস্থিত হোসিয়ারি সমিতি মিলনায়তনে বাদ্য বাজিয়ে মহিলা দলের জেলা ও মহানগরের নেতারা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

 

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মাসুকুল ইসলাম রাজীব।

 

 

এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাদের মা বোনদের রাজনীতিতে সম্পৃক্ত করার জন্য ১৯৭৯ সালের ৫ সেপ্টেম্বর মহিলা দল প্রতিষ্ঠা করা হয়েছিল। আজ মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমি মহিলা দলকে বলব আপনারা ভয় পাবেন না। বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া একজন মহিলা।

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মহিলা। আপনারা আমাদের সাথে থেকে এ সরকারকে বিদায় করবেন। বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেন এবং তারেক রহমানকে এদেশে ফিরিয়ে আনবেন। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া,

 

 

সাধারণ সম্পাদক রুমা আক্তার, মহানগর মহিলা দলের আহবায়ক দিনারা মাসুদ ময়না, প্রথম যুগ্ম আহবায়ক নাহার সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে জেলা ও মহানগর মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।    এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন