তোমরাই আগামীতে সুশিক্ষিত হয়ে দেশের নেতৃত্ব দিবে: এমপি খোকা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৩ পিএম
জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, আজকে উপস্থিত আমার সন্তানতুল্য ছাত্ররা তোমরা আজকে থেকে জাতীয় পার্টি পরিবারের সদস্য সোনারগাঁওয়ের প্রতিটি ওয়ার্ড ইউনিয়নে সব ভালো কাজের সাথে থাকবে তোমরা মাদক সেবন থেকে মুক্ত থাকবে সকল খারাপ কাজ থেকে দুরে থাকবে,
এলাকার সকল মুরুব্বিকে সম্মান করবে পিতা মাতাকে শ্রদ্ধা করবে তাহলে তোমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে । এই ছাত্ররা আগামীতে সুশিক্ষিত হয়ে এই দেশের নেতৃত্ব দিবে তার জন্য প্রয়োজন একটি সুন্দর ও সুশৃঙ্খল ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন হলো জাতীয় ছাত্র সমাজ, ইতিহাস ঐতিহ্য এবং সুশৃঙ্খল ছাত্র সংগঠন হলো জাতীয় ছাত্র সমাজ।
গতকাল বিকেলে সোনারগাঁ চৌরাস্তায় সংসদ সদস্য কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় ছাত্র সমাজ বারদী ইউনিয়ন, নোয়াগাঁও ইউনিয়ন, জামপুর ইউনিয়ন, ও সাদীপুর ইউনিয়নের জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, হাজী জাবেদ রায়হান,
জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালিব ভ‚ইয়া, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জাকির সরকার জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা প্রচার সম্পাদক মোঃ ফজলুল হক মাষ্টার , জাতীয় যুব সংহতি সোনারগাঁও উপজেলা সদস্য সচিব সিকান্দার আলী,
নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হাসান মেম্বার, রিয়াজ ফকির মেম্বার , জামপুর ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজ সভাপতি শামীম ভ‚ইয়া, সাদিপুর ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজ সভাপতি সাজ্জাদুল,নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজ সভাপতি সাকিব হাসান, সাধারণ সম্পাদক উদয় বিশ্বাস, এন. হুসেইন রনী /জেসি


