Logo
Logo
×

রাজনীতি

ঢাকার গণমিছিলে সাদেক-সজীবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা যুবদল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম

ঢাকার গণমিছিলে সাদেক-সজীবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা যুবদল
Swapno

 

সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে ঢাকা দক্ষিণ ও উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত গণমিছিলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে গণমিছিলে অংশগ্রহণ করেন।

 


শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল তিনটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা দক্ষিণ ও উত্তর বিএনপি গণমিছিলের আয়োজন করা হয়। এদিকে গণমিছিলে অংশগ্রহণ করতে দুপুর থেকেই নারায়ণগঞ্জ জেলা যুবদলের আওতাধীন বিভিন্ন থানা ও পৌরসভা এবং ওয়ার্ড পর্যায়ের

 

 

যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে কমলাপুর স্টেডিয়ামের সামনে জড়ো হয়। পরবর্তীতে সাদেক-সজীবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা যুবদলের ব্যানারে বিশাল শোডাউন নিয়ে মূল গণমিছিলে অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সিনিয়র যুগ্ম আহŸায়ক খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে গণমিছিলে আরও উপস্থিত ছিলেন,

 

 

আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, আতাউর মেম্বার, রাকিবুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, সাইফুল ইসলাম বিপ্লব, সাবেক সহ- সম্পাদক সৈকত হাসান ইকবাল,

 

 

শহীদ শাওন প্রধানের বড় ভাই মিলন প্রধান, রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার, তারাব পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা সোহেল মিয়া, আবু মোহাম্মদ মাসুম, শফিকুল ইসলাম শফিক, সুজন আহমেদ, মো. রাজিব, আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুছা সিরাজী,

 

 

ফকির জহির রায়হান, সাদেকুর রহমান, যুবদল নেতা আনিসুর রহমান আনিস, আব্দুর রহমান পিয়েল, সাগর সিদ্দিকী, সোহেল রানা, ইব্রাহীম সরকার, রিতু, মুছা, জিয়াউল হক, আঃ সালাম, আল আমিনসহ জেলা, থানা ও পৌরসভা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।    এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন