খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর স্বেচ্ছাসেবকদলের দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) বাদ আছর শহরের মিশনপাড়ায় জামে মসজিদে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নির্দেশনায় খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহেব উল্লাহ রোমান, মাহবুবুর রহমান জুলহাস, দুলাল হোসেন, আঃ রশিদ হাওলাদার, মোশাররফ হোসেন মোশু, রুবেল কিবরিয়া, হামিদুর রহমান সুমন, রেদওয়ান হোসেন পাপ্পু, আক্তার হোসেন, নুরুজ্জামান, আক্তার হোসেন, রাজা মিয়া, লুৎফর রহমান রাসেল, মো. পনির, সজল, সাজন, আকিব কায়সার, কাজী সাদ্দাম, জাহিদ, আলীনুর, ফজলে রাব্বী, শাহীন আহমেদ, মাহাদী হাসান মিঠুন, বাচ্চু বাদশা, পাপ্পু, সাইফুল ইসলাম, মাসুম, উজ্জ্বল, বাবুল, রুহুল আমিন, সায়েম রিংকু, সাইফুল মিঠু, আমিনুল, শিপলু, জামাল হোসেন, গোলাম মোস্তফা, সজন, সোহেল রানা, তানবিরসহ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। এস.এ/জেসি


