Logo
Logo
×

রাজনীতি

সেলিম ওসমানের বক্তব্যে চটেছেন আ.লীগ নেতারা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৭ পিএম

সেলিম ওসমানের বক্তব্যে চটেছেন আ.লীগ নেতারা
Swapno

 

# উনার কাছে দল বড় কথা না, এমপি বড় কথা : আনোয়ার হোসেন
# উনি যেসব কথা বলে সেগুলো পাগলের প্রলাপ : জাহাঙ্গীর আলম

 

 

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের একটি বক্তব্য নিয়ে তোলপাড় চলছে সর্বমহলে। তিনি বন্দরের ঢাকেশ্বরী স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে বলেন, কোন কোন পত্রিকায় সুন্দর করে লেখা হয়েছে সেলিম ওসমান অসুস্থ উনি আর নির্বাচন করবে না। উনি সিটটা দান করে দিবেন যতক্ষন এলাকার একটা মানুষ চাবে “কোন দল এটা বিষয় নয় আমার কাছে এলাকার মানুষ একজন যদি আমাকে বলে আপনি নির্বাচন করেন আমার মান যাবে ইজ্জত যাবে আমি নির্বাচন করব”।

 

তার এমন মন্তব্যের পর থেকেই স্থানীয় আওয়ামীলীগ নেতা থেকে শুরু করে সর্বমহলেই তীর্যক মন্তব্য করা হচ্ছে সেলিম ওসমানকে উদ্দেশ্য করে। কারণ তিনি মহাজোটের সাংসদ হিসেবে টানা দ্বিতীয়বারের নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্বেই তিনি সুর পাল্টে বলছেন কোন দল এটা বিষয় নয় মান যাবে ইজ্জত যাবে আমি নির্বাচন করব। তার এমন মন্তব্য স্থানীয় আওয়ামীলীগ নেতারা সহজ ভাবে নিচ্ছে না। তার বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতারা নানা ধরণের মন্তব্য করছে।

 

সেলিম ওসমানে বক্তব্যের প্রতিক্রয়া জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন যুগের চিন্তাকে বলেন, উনি আসলে কোন রাজনৈতিক ব্যক্তি না উনি কোন সময় রাজনীতিও করে নাই। রাজনৈতিক পরিবারের উনি ওই হিসেবে জাতীয় পার্টিতে গিয়েছে। জাতীয় পার্টিতে গিয়া মহাজোট থেকে নমিনেশন নিছে এখন ওনার কাছে দল বড় কথা না এমপি বড় কথা। ওনার মধ্যে কোন দল মত নাই আওয়ামীলীগ বিএনপি জাতীয় পার্টি সবদলের সমাহার হল উনি।

 

ওনার মান ইজ্জত নাই উনি যেকোন দলের মার্কা নিয়েই উনি নির্বাচন করবে। উনি যে ধরণের বক্তব্য দেয় এ সমস্ত কথা হল অরাজনৈতিক ব্যক্তির কথা। জাতীয় পার্টি এরশাদের নাম নেয় না একবার বঙ্গবন্ধু শেখ হাসিনার নাম নেয় ১০০ বার মানে দেখাতে চায় আমি জাতীয় পার্টি হলেও কী হবে বঙ্গবন্ধুর এক নম্বর সৈনিক। এটা বিক্রি করেই সে চলতে চায় যারা রাজনৈতিক ব্যক্তি তাদের এই ধরণের বক্তব্য দেয়া সম্ভব না তিনি অরাজনৈতিক ব্যক্তি তাই তিনি এই ধরণের বক্তব্য বলতে পারে।  

 

সেলিম ওসমানের বক্তব্যের প্রতিক্রয়া জানিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম যুগের চিন্তাকে বলেন, উনার বক্তব্য আমরা ভাল চোখে দেখি না ওনাকে আমরা চাইও না ওনাকে এখন আর নারায়ণগঞ্জবাসী চায় না উনি যতই বাহানা করুক। উনি পারপাস সার্ভ করে রাজাকারদের পারপাস সার্ভ করে বিএনপির পারপাস সার্ভ করে জামাতের পারপাস সার্ভ করে হেফাযতের উনি নারায়ণগঞ্জ বাসীর কোন উপকার করতে পারেনি কোন কাজ কর্ম করে নাই। উনি যেসসব কথা বলে পাগলের প্রলাপ উনি একজন জ্ঞানী মানুষ হয়ে বলে কীভাবে এসব কথা। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন