Logo
Logo
×

রাজনীতি

১৬ সেপ্টেম্বর আরেকবার ঘন্টা বাজাতে চান শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম

১৬ সেপ্টেম্বর আরেকবার ঘন্টা বাজাতে চান শামীম ওসমান
Swapno

 

# নেতার নির্দেশনায় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে মাঠে নামতে প্রস্তুত নেতাকর্মীরা

 

 

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের নির্দেশনায় আবারো নারায়ণগঞ্জে আগামী ১৬ ই সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিশাল সমাবেশ করার ঘোষনা দেন। ৯ই সেপ্টেম্বর শনিবার নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এমপি শামীম ওসমান তার নির্বাচনী এলাকার তার সকল নেতাকর্মী নিয়ে একটি প্রস্তুতি মূলক সভা করে।  

 

আর এই প্রস্তুতি মূলক সভায় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয় কিভাবে এই সমাবেশ কে মহা সমাবেশে পরিনত করা যায়। এর আগেও নারায়ণগঞ্জে শামীম ওসমান বেশ কয়েকবার সমাবেশ করলেও এই সমাবেশের মাধ্যমে স্বরনকালের সর্ব বৃহৎ জমায়েত করতে চান। শুধু তাই নয় এই সমাবেশে বেশ কয়েকজন মন্ত্রীও আসতে পারে।

 

যতটুকু জানা গেছে বিএনপির জামাতের যে সকল নৈরাজ্যে চালাচ্ছে সে সকল নৈরাজ্যে এবং সামনে নির্বাচন সামনে রেখে নেতাকদের উজ্জীবিত করতে এমপি শামীম ওসমানের এই সমাবেশের ডাক দিয়েছেন। আর এই সমাবেশের মাধ্যমে নেতাকর্মীরা একত্ব হবে সাংগঠনিক ভাবে এগিয়ে নেওয়ার জন্য নেতাকর্মীরা ১৬ সেপ্টেম্বর গন জমায়েতে উপস্থিত হবেন। আর এই সমাবেশকে ঘিরে প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল।

 

এই সমাবেশ ঘিরে যুগের চিন্তাকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল বলেন, বর্তমান সময়ে দেশ এখন উন্নত রাষ্ট্র হিসেবে পরিনত হয়েছে। তবে এই উন্নয়নকে বাধা প্রদান করতে বিএনপি জামাতের লোকেরা উঠে পড়ে লেগেছে। যাতে করে দেশে নৈরাজ্যে সৃষ্টি করে দেশের মানুষকে কষ্ট দিয়ে তারা জোর করেই ক্ষমতায় বসতে চায়। তবে আমরা সেটা কোন দিনই হতে দেবোনা বিএনপির সকল নৈরাজ্যে যাতে আর না করতে পারে তাদেরকে দাত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

 

আমাদের জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী  আগামী নির্বাচনে আরাবো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আগামী ১৬ ই সেপ্টেম্বর সমাবেশ কে ঘিরে আমাদের নেতা শামীম ওসমানের নির্দেশনায় আমরা নারায়ণগঞ্জে মহা সমাবেশ হবে ইনশাআল্লাহ।

 

এই সমাবেশ নিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী বলেন, আমাদের নেতা এমপি শামীম ওসমান সাহেব ডাক দিয়েছেন আমি মনে করি এই সমাবেশ স্বরন কালের সর্বশ্রেষ্ট সমাবেশ হবে। আর এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীরা এখন থেকেই প্রস্তুতি গ্রহন করেছে।

 

এ বিষয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী বলেন, আমরা দীর্ঘ দিন যাবৎ নেতাকর্মীরা একত্রিত হইনা এই সমাবেশের মাধ্যমে আমরা নেতাকর্মীরা সকলে একত্রিত হতে পারবো। শুধু তাই নয় অনেক নেতাকর্মীদের সাথে আমাদের মন মালিন্য থাকতে পারে আর এই সকল কিছুর দিক চিন্তা করে এবং আমাদের জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখেই নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে এই সমাবেশ যে সমাবেশের মাধ্যমে বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে আমাদের নেতা শামীম ওসমানের নেতৃত্বে আমরা প্রস্তুত হচ্ছি।

 

বিগত দিনের সকল সমাবেশের রেকর্ড ভেঙ্গে এই সমাবেশ এর মাধ্যমে নেতাকর্মীরা তারা তাদের একত্বতা দেখাবে এবং বিএনপি জামাতের নৈরাজ্যেকে প্রতিহত করবে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন