Logo
Logo
×

রাজনীতি

আসন্ন নির্বাচনে তৈমুর-মুকুলকে নিয়ে নানা জল্পনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম

আসন্ন নির্বাচনে তৈমুর-মুকুলকে নিয়ে নানা জল্পনা
Swapno

 

# বিএনপির বাহিরে গিয়ে নির্বাচন করতে রাজী নন তারা

 

 

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের আর মাত্র তিন মাস বাকী। ফলে এবারের এই নির্বাচন নিয়ে দেশেতো বটোই আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা চলছে। এমতাবস্থায় সরকার বলছে তারা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন। বিপরিতে বিএনপি বলছেন কোনো মতেই তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচন মেনে নেবেন না। তারা চান একটি তত্ত্বাবদায়ক সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্টু নির্বাচন।

 

ফলে এবারের নির্বাচন নিয়ে এখন দেশের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। তাই আগামী দিনগুলিতে বিএনপি সহ তাদের সমমনা দলগুলি এরই মাঝে ব্যাপক আন্দোলনের প্রস্তুতি নিয়ে রেখেছে। অপরদিকে সরকার টিকে থাকার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সরকার বলছেন তারা আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করবেন এবং বিএনপি নির্বাচনে না এলেও যথা সময়ে নির্বাচন করবেন। এমতাবস্থায় বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

 

যদি সম্ভব হয় তাহলে সেই নির্বাচন সরকার কিভাবে অংশগ্রহনমূলক করবে? জানা গেছে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আগামী নির্বাচন যতোটা সম্ভব অংশগ্রহনমূলক করার জন্য তৎপর হয়ে উঠেছে। এরই মাঝে বিএনপি কিছু নেতাকে টার্গেট করে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তারা যেনো আগামী নির্বাচনে অংশগ্রহন করেন। এদের মাঝে জেলার পাঁচটি আসনে পদধারী কয়েকজন নেতা যেমন রয়েছেন তেমনি রয়েছেন দলছুট নেতারাও।

 

সূত্র জানায়, এমনই দুই জন নেতা হলেন এডভোকেট তৈমুর আলম খন্দকার এবং আতাউর রহমান মুকুল। এই দুই নেতার মাঝে তৈমুর আলম খন্দকারকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে আর আতাউর রহমান মুকুল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিদ্রোহী নেতা হিসাবে পরিচিত। বলা হচ্ছে এডভোকেট তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ-৪ আসন অথবা রুপগঞ্জ আসন থেকে নির্বাচন করলে এবং সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং সেই নির্বাচনে তিনি জিতেও যেতে পারেন।

 

অপরদিকে আতাউর রহমান মুকুলকে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। কিন্তু এখনো তৈমুর এবং মুকুল দুইজনেই বিএনপির বাহিরে গিয়ে নির্বাচন করতে রাজী হচ্ছেন না। তৈমুর আলম খন্দকার চাচ্ছেন বিএনপিতে ফিরে গিয়ে রুপগঞ্জ আসনে নির্বাচন করতে যদি সেই নির্বাচনে বিএনপি অংশ নেয়।

 

আর আতাউর রহমান মুকুল চান নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচন করতে। বিএনপি আগামী নির্বাচনে অংশ নিলে তিনি সেই নির্বাচনে বিএনপির মনোনয়ন চাইবেন। তাদের ঘনিষ্ঠ সূত্রগুলি জানিয়েছে সরকারের তরফ থেকে যতো চেষ্টাই করা হোক না কেনো তারা আগামী নির্বাচনে মোটেও অংশগ্রহন করবেন না।

 

তবে সূত্র আরো জানিয়েছে, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে না এটা ধরে নিয়েই বর্তমান সরকার আরো একটি নির্বাচনের দিকে এগুচ্ছে। কিন্তু এবারের এই নির্বাচন এভাবে করে ফেলা সহজ হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। কারন বিএনপি সহ সমমনা দলগুলো ডু অর ডাই প্রস্তুতি নিয়ে মাঠে নামতে যাচ্ছে। তাই দেশের রাজনৈতিক পরিস্থিতি যে এবার চরম অনিশ্চয়তার দিকে দাবিতে হচ্ছে এতে কারোরই কোনো সন্দেহ নেই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন