Logo
Logo
×

রাজনীতি

মহানগর যুবদল ইউনিটে বন্দর উপজেলা অন্তর্ভুক্ত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৩ পিএম

মহানগর যুবদল ইউনিটে বন্দর উপজেলা অন্তর্ভুক্ত
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের অনুসৃত নীতিমালা অনুযায়ী যুবদল নারায়নগঞ্জ মহানগর শাখার ভৌগলিক সীমানা ও সাংগঠনিক ইউনিটে অন্তর্ভুক্ত করা হয়েছে বন্দর উপজেলা যুবদলকে। ফলে এখন থেকে বন্দর উপজেলা মহানগর যুবদলের সাংগঠনিক ইউনিট হিসেবে পরিচালিত হবে।

 

গতকাল রবিবার (১০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম  ‍ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয়তাবাদী যুবদল নারায়নগঞ্জ মহানগর শাখার ভৌগলিক সীমানা ও সাংগঠনিক ইউনিট নারায়নগঞ্জ মহানগর বিএনপির অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের অনুসৃত নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।

 

এখন থেকে মহানগর যুবদলের ইউনিট কমিটি গঠনের ক্ষেত্রে নারায়নগঞ্জ মহানগর বিএনপির অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের অনুসৃত ভৌগলিক সীমানাকে ভিত্তি ধরে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন আপনাদের নির্দেশনা প্রদান করেছেন। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন