Logo
Logo
×

রাজনীতি

মহানগর কৃষকদলের আংশিক কমিটি ঘোষণা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০১ পিএম

মহানগর কৃষকদলের আংশিক কমিটি ঘোষণা
Swapno

 

এনামুল খন্দকার স্বপনকে সভাপতি ও মো. রশিদুর রহমান রশুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

 

গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন।

 

৯ সদস্যের আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে নাজমুল কবির নাহিদকে ও সহ-সভাপতি করা হয়েছে ফিরোজ আহম্মেদকে, আক্তার হোসেন সবুজকে, মাহবুব হাসান জুলহাসকে এবং যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আল আমিন খানকে দফতর সম্পাদক করা হয়েছে শওকত খন্দকারকে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন