Logo
Logo
×

রাজনীতি

হাঁচি-কাঁশিতে আমরা ভয় পাই না : মামুন মাহমুদ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৯ এএম

হাঁচি-কাঁশিতে আমরা ভয় পাই না : মামুন মাহমুদ
Swapno


হাঁচি-কাঁশি দিলেই নাকি নারায়ণগঞ্জ বিএনপি খালি হয়ে যাবে, ক্ষমতাসীন দলের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের এমন মন্তব্যের জবাবে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, হাঁচি-কাঁশিতে আমরা ভয় পাই না। আমরা বুলেট, রাবার বুলেট, কাদানে গ্যাস, টিয়ারশেল ও লাঠি চার্জকেই ভয় পাইনা।

 

 

গত বছর পহেলা সেপ্টেম্বর আমাদের চোখের সামনেই শাওন প্রধান মৃত্যুবরণ করল। নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরাইতো ওই বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। আড়াই ঘন্টা যুদ্ধ করে এ অন্যায়ের প্রতিবাদ আমরাই করেছি।

 


বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকাস্থ গ্রীন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 


এসময় অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমাদের বিরুদ্ধে মামলা দিলে হয়তো সাময়িক সময়ের জন্য কারাগারে যাই, নতুবা এ বাড়ি থেকে ও বাড়ীতে যাই কিন্তু আমরা পালিয়ে বিদেশে চলে যাই না। আন্দোলন সংগ্রাম নারায়ণগঞ্জেও করি, যদি পালিয়ে যাই ঢাকায় গিয়েও আন্দোলন-সংগ্রাম করি। পালিয়ে যাওয়ার রেকর্ড বিএনপিতে নাই।

 

 

যারা পালিয়ে যান তারাই কিন্তু লম্বা লম্বা কথা বলেন। আবারও বুঝি পালিয়ে যাওয়ার সময় হয়েছে। ভালই ভালই আমাদের নেত্রীকে মুক্তি দিন এবং বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করুন। রাতের পার্লামেন্ট ভেঙ্গে দিন, নির্বাচন কালীন সরকার ব্যবস্থা গঠন করেন। এত উন্নয়ন করেছেন, ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন। আপনারা ১০টি আসনও পাবেন না।

 


সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহালম হিরা, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি টিএইচ তোফা, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন।

 

 

সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন নুরু, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লেয়াকত হোসেন লেকু, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন।

 

 

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সাধারণ সম্পাধক রাকিবুল দেওয়ানসহ থানা বিএনপির সদস্য কামাল হোসেন, গুলজার হোসেন, শাহালম মাষ্টার, হারুন মাষ্টার, জাকির হোসেন, খলিল হোসেন, আসলাম বিহারী, রহমত উল্লাহ ও আলান হোসেন প্রমুখ। থানা তাতীদলের সভাপতি অজুল ইসলাম।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন