সাগর ও রাহিদের নেতৃত্বে নগরীতে মহানগর ছাত্রদলের চমক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম
কেন্দ্র ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিকে সফল করতে মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারন সম্পাদক রাহিদ ইস্তিয়াক শিকদারের নেতৃত্বে মহানগর ছাত্রদলের নেতাকর্মী বিশাল শোডাউন দিয়ে অংশ গ্রহণ করেন।
বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর ) বিকেল তিনটায় ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত ছাত্রদলের মিছিলটি মেট্রোহলের সামনে থেকে ডনচেম্বার হয়ে মিশনপাড়ায় মহানগর বিএনপির লিফলেট বিতরণের পূর্বের সামবেশে চমকে চমকে যোগদান করেন।
এ দিকে দুপুর আড়াইটা থেকেই মহানগর ছাত্রদলের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের হাজারো ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মেট্রাহলের সামনে এসে জড়ো হতে থাকে পরে বিকেল তিনটার দিকে সাগর ও রাহিদের নেতৃত্বে শত শত ছাত্রদলের নেতাকর্মীদের একটি বিশাল মিছিল নিয়ে খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবি শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে নগরীর আশ-পাশের এলাকা।
এ সময় সাগর ও রাহিদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাব্বি, যুগ্ম সম্পাদক ওসমান হারুনি প্রিতম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদসহ মহানগর ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ।


