Logo
Logo
×

রাজনীতি

সজল ও শাহেদের নেতৃত্বে নগরীতে মহানগর যুবদলের তাক লাগানো শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম

সজল ও শাহেদের নেতৃত্বে নগরীতে মহানগর যুবদলের তাক লাগানো শোডাউন
Swapno

 

 

কেন্দ্র ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিকে সফল করতে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে মহানগর যুবদলের হাজার  হাজার নেতাকর্মী নগরীতে বিশাল শোডাউনের মাধ্যমে চমক প্রদশন করেছেন।

 

গতকাল  বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর ) বিকেল তিনটায় ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত যুবদলের মিছিলটি খানপুর হাসপাতালের সামনে থেকে শুরু করে মেট্রোহলের মোড় দিয়ে ডনচেম্বার হয়ে মিশনপাড়ায় মহানগর বিএনপির লিফলেট বিতরণের পূর্বের সামবেশে চমকে চমকে যোগদান করেন। এতে যুবদলের মিছিল দেখে মহানগর বিএনপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সজল ও শাহেদকে সাধুবাদ জানায়।

 

এ দিকে দুপুর আড়াইটা থেকেই মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের হাজারো যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে খানপুর হাসপাতাল রোডে এসে জড়ো হতে হয়। পরে বিকেল তিনটার দিকে সজল- সাহেদের নেতৃত্বে হাজারো যুবদলের নেতাকর্মীদের একটি বিশাল মিছিল নিয়ে খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবি শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে নগরীর আশ-পাশের এলাকা।

 

এ সময় সজল ও শাহেদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, শেখ মোহাম্মদ অপু, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, আরমান হোসেন, যুুুুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, সাজ্জাদ হোসেন কমল,  কামরুল হাসান, মিনহাজ মিঠু, শহিদুজ্জামান শহিদ, শাহীন শরীফ, আশিকুর রহমান অনি, এরশাদ আলী, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা, হাবিবুর রহমান মাসুদ, নবু হোসেন, নুরুজ্জামান, এ এইচ সৌরভ, মানিক বেপারী, মাহবুব হোসেন,

 

 

মিয়া মো. শাকিল, কামরুল হাসান মাসুদ, এড. মো. শাহীন খান, পরশ, শফিকুল ইসলাম শফিক, মোফাজ্জল হোসেন আনোয়ার, রেজাউল করিম রেজা, মো. হারুন, জহিরুল ইসলাম হারুন, আরিফ হোসেন, আঃ কাদির, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, মো. সফিক, জাহিদ, শরীফুর রহমান, পাপ্পু, সাকিব রাইয়্যান, সাকিল, সুলতান, আরিফ, মাসুদ রানা, জিসান, রমজান, সাকিল, মিরাজ, রাকিবুল ইসলাম, সামিম, কাউসার আহমেদ, আবদুল হামিদ পলাশ, মো. শাহরিয়ার, আঃ হাকিম, ইব্রাহীম, শাহজালাল কালু, নিজাম উদ্দিন, মাহবুল আলম, সজিব আহমেদ, মো. রনি, এলিন, সোহেল প্রধান, আঃ রহমান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন