লিফলেট বিতরণ কর্মসূচিতে মহানগর স্বেচ্ছাসেবকদলের চমকপ্রদ শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৫ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মসূচিতে আবারও মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে চমকপ্রদ বিশাল এক শোডাউনের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদল।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩ঘটিকায় মিশনপাড়া মোড় থেকে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত সমাবেশ ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে বিশাল এক শোডাউনের মাধ্যমে অগ্নিঝরা স্লোগানে রাজপথ মুখরিত করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় রানা-বাবুর নেতৃত্বে ব্যানার ফেস্টুন স্বেচ্ছাসেবকদলের হলুদ ক্যাপে সুসজ্জিত হয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা মহানগর বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহেব উল্লাহ রোমান, ভিপি নজরুল ইসলাম, মাহবুবুর রহমান জুলহাস, দুলাল হোসেন, আঃ রশিদ হাওলাদার, মোশাররফ হোসেন মোশু, রুবেল কিবরিয়া, হামিদুর রহমান সুমন, রিপন সরকার, বদরুল আলম শ্যামল, রেদওয়ান হোসেন পাপ্পু, আক্তার হোসেন, নুরুজ্জামান, ইকবাল হোসেন, রাজা মিয়া, লুৎফর রহমান রাসেল, মো. পনির, সজল, সাজন, আকিব কায়সার, কাজী সাদ্দাম, জাহিদ, আলীনুর, ফজলে রাব্বী, শাহীন আহমেদ, মাহাদী হাসান মিঠুন, শাকিল, বাচ্চু বাদশা, পাপ্পু, সাইফুল ইসলাম, মাসুম, উজ্জ্বল, প্রিন্স জুয়েল, বাবুল, রুহুল আমিন, সায়েম রিংকু, সাইফুল মিঠু, আমিনুল, শিপলু, জামাল হোসেন, গোলাম মোস্তফা, সজন, সোহেল রানা, তানবিরসহ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।


