ডেঙ্গুর নামে টাকা বরাদ্দ দিয়ে তারা পকেট ভারি করছে : সাখাওয়াত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, এ সরকার জনগণের কথা চিন্তা করে না। ইতিপ‚র্বে করনার সময় হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। আজকে তারা ডেঙ্গুর নামে টাকা বরাদ্দ দিয়ে দুর্নীতি করে পকেট ভারি করছে।
গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চাষাড়া মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে মহানগর বিএনপি আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও ডেঙ্গু প্রতিরোধে সরকারের ব্যর্থতা, ডেঙ্গু প্রতিরোধে সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন। তিনি আরও বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
শেখ হাসিনার সরকারের পদত্যাগ করতে হবে। আর এই অবৈধ সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এদেশে নির্বাচন ব্যবস্থা করতে হবে। এছাড়াও এদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আজম খান। এন.হুসেইন রনী /জেসি


