Logo
Logo
×

রাজনীতি

আন্দোলনে না থেকেও ঘরে বসে মনোনয়ন প্রত্যাশা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ পিএম

আন্দোলনে না থেকেও ঘরে বসে মনোনয়ন প্রত্যাশা
Swapno

 

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে সেটা এখনো চূড়ান্ত হয়নি। কিন্ত দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ইতিমধ্যেই সকল ধরণের প্রস্তুতি চলমান রেখেছে। যার পরিপ্রেক্ষিতে ৩০০ আসনেই বিএনপি সমর্থিত মনোনয়ন প্রত্যাশীত নেতারা ভিতরগত ভাবে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করছেন।

 

পাশাপাশি দলীয় সকল আন্দোলন সংগ্রামে নিজের সক্ষমতার জানান দিচ্ছে মনোনয়ন প্রত্যাশীত নেতারা কারণ আন্দোলন সংগ্রামে সফলতা ছাড়া কোন ক্রমেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না এবং আন্দোলন সংগ্রামে মনোনয়ন প্রত্যাশীত নেতাদের ভূমিকার উপর নির্ভর করবে তাদের প্রত্যাশীত মনোনয়ন। কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতাদের পরিষ্কার বার্তা দিয়ে বলেছেন যত প্রভাবশালী হোন না কেন ঘরে বসে থাকা নেতাদের নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না।

 

সবাইকে যার যার অবস্থান থেকে মাঠে নামতে হবে। আন্দোলন নিয়ে কারও নূন্যতম সংশয় থাকলে সেই নেতা ইস্তফা দিতে পারেন। আর যারা আন্তরিকভাবে মাঠে থাকবেন তাদের সবাইকেই যথাযথ মূল্যায়ন করা হবে। এছাড়া আগামী নির্বাচনের বিষয়ে জেলা পর্যায়ের নেতাদের প্রতি দেওয়া হাইকমান্ডের নির্দেশনায় বলা হয়েছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে বিএনপি।

 

আর সে নির্বাচনে কে কত বড় নেতা, ব্যক্তি, এমপি-মন্ত্রী ছিলেন কি না দেখা হবে না। যারাই আন্দোলন-সংগ্রামে ভালো ভূমিকা রাখবেন তাদেরই মনোনয়ন দেওয়া হবে। তবে নারায়ণগঞ্জের তিনটি গুরুত্বপূর্ণ আসন নারায়ণগঞ্জ-৩,৪,৫ আসনে তিন জন নেতা যারা বিগত সময়ের আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় থেকেও ঘরে বসে উক্ত আসনগুলোতে মনোনয়ন প্রত্যাশায় উদগ্রীব হয়ে আছেন।

 

দলীয় সূত্র বলছে, নির্বাচন যতই সন্নিকটে আসছে আন্দোলনে না থেকেও ঘরে বসে মনোনয়ন প্রত্যাশা করা নেতাদের তোড়জোড় বৃদ্ধি পাচ্ছে। তবে তারা এখনো অসুস্থজনিত নানা কারণ দেখিয়ে রাজপথে না আসলেও ঘরে বসে তাদের সমর্থকদের দ্বারা নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছে। সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৩ আসনের চারবারের সংসদ অধ্যাপক রেজাউল করিম আবারও নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করে ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছে।

 

তিনি মনোনয়ন প্রত্যশা করলেও মাঠের রাজনীতির বাইরে থেকে ঘরে বসেই মনোনয়ন প্রত্যাশা করছেন। কিন্তু আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে উক্ত আসনে সাবেক সাংসদ রেজাউল করিম মনোনয়ন প্রত্যাশা করে একাদশ সংসদ নির্বাচনের ন্যায় আসনটিতে মনোনয়ন বঞ্চিত হতে পারেন। কারণ নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি একক ভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান পাশাপাশি নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীত প্রার্থী হিসেবে একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মান্নান।

 

যার কারণে ঘরে বসে মনোনয়ন প্রত্যাশা অনেকটাই ক্ষীণ নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ রেজাউল করিমের। এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করা মোহাম্মদ শাহ আলম ফের দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশা করছেন। বিএনপি থেকে পদত্যাগ করেও কখনো বিদেশ কখনো দেশে থেকে তার অনুসারীদের মাধ্যমে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশায় প্রস্তুতি নিচ্ছেন।

 

তবে একাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করে প্রাথমিক মনোনয়ন পেয়েও চূড়ান্ত মনোনয়নে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হন শাহ আলম। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্বে বিএনপিতে ফের যোগ না দিয়ে এবং আন্দোলন সংগ্রামে না থেকে ঘরোয়া রাজনীতির মাধ্যমে অনুসারীদের উপর ভর করে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে শাহ আলমের মনোনয়ন প্রাপ্তি কোন ক্রমেই সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

 

অপরদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক দু’বারের সাংসদ ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি এড. আবুল কালাম দ্বাদশ সংসদ নির্বাচনেও বিএনপি নির্বাচনে অংশ নিলে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশায় রয়েছেন। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে অসুস্থজনিত কারণ দেখিয়ে রাজনীতির বাহিরে রয়েছে। যার কারণে আন্দোলন সংগ্রামেও অংশ নিচ্ছে না এবং তার অনুসারীরা আন্দোল সংগ্রামে মহানগরের অন্যান্য নেতাদের নেতৃত্বে অংশগ্রহণ করলেও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মূল কমিটির বিদ্রোহী হিসেবে আন্দোলন সংগ্রামে রয়েছে।

 

তারপরও তার অনুসারীরা নানা ভাবে প্রস্তুতি নিচ্ছে ঘরে বসিয়েই তাকে মনোনয়ন নিশ্চতকরণে। কিন্তু একাদশ সংসদ নির্বাচনেই প্রাথমিক ভাবে মনোনয়ন পেয়েও শেষতক জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে এস এম আকরাম চূড়ান্ত ভাবে মনোনীত হয়ে যান। এতে করে সহজেই অনুমেয় দ্বাদশ সংসদ নির্বাচনেও তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশায় ছিঁটকে পড়তে পারেন। কারণ মাঠে রাজনীতি না থেকে ঘরে বসেই মনোনয়ন প্রত্যাশা করছেন। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন