Logo
Logo
×

রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন নিয়ে ব্যাপক প্রস্তুতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৬ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন নিয়ে ব্যাপক প্রস্তুতি
Swapno

 

# সকালে তিনি বিকেএমইএ এর নতুন ভবন উদ্বোধন করবে এবং বিকালে আ.লীগের সমাবেশে বক্তব্য রাখবেন

 

 

আজ নারায়ণগঞ্জে আসছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। সকাল ১১ টায় তিনি বিকেএমইএ’র নতুন ভবন উদ্বোধন করবেন এবং বিকালে তিনি নারায়ণগঞ্জে আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন। তাই দুটি কর্মসূচিকে ঘিরেই ব্যাপক প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান অতিথি করে আজ নারায়ণগঞ্জ শহরে বিশাল শোডাউনের প্রস্তুতি নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান। তিনি এই সমাবেশের ডাক দিয়েছেন।

 

নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইটের সামনে সমাবেশে মঞ্চ নির্মান করা হচ্ছে। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল। তাই আজকের এই সমাবেশকে সফল করার জন্য গত দুই সপ্তাহ ধরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান এবং তার অুনসারীরা। এমপি শামীম ওসমানের অনুসারীরা জানিয়েছেন সারা নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা থেকে অন্তত পাঁচ লাখ লোক জরো হবেন আজকের সমাবেশে।

 

আর এই সাত থানার চটিতেই শামীম ওসমানের রযেছে ব্যাপক সাংগঠনিক অবস্থান। নারায়ণগঞ্জ সদও, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর এবং সোনারগাঁ থানাা আওয়ামী লীগ রয়েছে পূরোপূরি সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নিয়ন্ত্রনে। তাই এই পাঁচ থানা এলাকা থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী এবং সমর্থক আজকের সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন শামীম ওসমানের অনুসারী নেতাকর্মীরা।

 

এ বিষয়ে নেতাকর্মীরা জানিয়েছেন সামনে বিএনপির যে আন্দোলনের প্রস্তুতি রয়েছে তা মোকাবেলা করার জন্যই আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে। তাই নেতাকর্মীদেরকে যতো বেশি পারা যায় মানুষ নিয়ে সমাবেশে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। ফলে এই পাঁচ থানা এলাকায়ই শামীম ওসমানের অনুসারী নেতাকর্মীরা আজকের সমাবেশ সফল করার জন্য সর্বাত্বক প্রস্তুতি গ্রহন করেছেন। তারা জানিয়েছেন আজকের সমাবেশ রুপ নেবে মহাসমাবেশের।

 

এদিকে আজকের এই সমাবেশকে সফল করার জন্য গত কয়েক দিন ধরেই জেলার সর্বত্র ব্যাপক মাইকিং করা হয়েছে। নেতা কর্মীরা নিজেদের উদ্যোগে কয়েকশ মাইক নামিয়ে সমাবেশের প্রচার চালিয়েছে বলে জানা গেছে। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলরগন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন এবং মেম্বারগন সমাবেশে যোগ দেয়ার সর্বাত্বক প্রস্তুতি গ্রহন করেছেন।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার সাতটি এবং বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা আলাদা আলাদা মিছিল নিয়ে আজকের সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন। আলীরটেক ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান জাকির হোসেন জানিয়েছেন আলীরটেক থেকে তার নেতৃত্বে আজকের সমাবেশে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ যোগ দেবেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং মেম্বারদের নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

 

তাই তার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী আজকের সমাবেশে যোগ দেবেন। একই রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন বক্তাবলীর চেয়ারম্যান শওকত আলী, এনায়েত নগরের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনও। এছাড়া বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী সাংগঠনিক ভাবেও ব্যাপক প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন।

 

তবে কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফ উল্লাহ বাদল অসুস্থ হওয়ার কারণে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে তার নির্দেশে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী এবং আবদুস সাত্তারের নেতৃত্বে নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। 

 

এদিকে নেতৃবৃন্দের মাঝে শাহ নিজাম, জাকিরুল আলম হেলাল, শাহাদাৎ হোসেন সাজনু, মীর সোহেল, আবু মোহাম্মদ শরীফুল হক এবং ফরিদ আহম্মেদ লিটনও ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন। ফলে দুপুরের আগে থেকেই নারায়ণগঞ্জ শহর মিছিলের নগরীতে পরিনত হবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। তাই আজকের সমাবেশ এক মহাসমাবেশে রূপ নেবে বলে ধারনা করা হচ্ছে। তাই আজকের এই সামবেশে সংসদ সদস্য শামীম ওসমান কি বলেন সেদিকে রয়েছে নারায়ণগঞ্জবাসী সকলের নজর। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন