Logo
Logo
×

রাজনীতি

আম্মা ও ভাইয়া গ্রুপের বহিঃপ্রকাশ ‘তৃণমূল বিএনপি’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম

আম্মা ও ভাইয়া গ্রুপের বহিঃপ্রকাশ ‘তৃণমূল বিএনপি’
Swapno

 

# ভাইয়া গ্রুপের লাথি খাইয়া আম্মা গ্রুপ সাইডলাইনে চলে গেছে 

 

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি আগে থেকেই বলে আসছি বিএনপির মাঝে দুটো গ্রুপ বিদ্যমান। একটা আম্মা গ্রুপ আরেকটা ভাইয়া গ্রুপ। আম্মা গ্রুপ চায় বিএনপি নির্বাচনে আসুক। আর ভাইয়া গ্রুপ দেশের নির্বাচনকে বাঞ্চাল করতে চায়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজস্ব গতিতে চলে।

 

বিএনপি ভাঙলো কি গড়লো, বিএনপির কী হলো কী না হলো তাতে অওয়ামী লীগের কিছুই যায় আসে না। বাংলাদেশ আওয়ামী লীগ দুটো জিনিসের ওপর ভরসা করে। এক সৃষ্টিকর্তা, দুই জনগণ। গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের কালির বাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

 

তারেক রহমান প্রসঙ্গে সাংসদ শামীম ওসমান বলেন, আমার মনে হয় লন্ডন থেকে বসে যিনি দেশ চালানোর চেষ্টা করছেন, উনার লক্ষ্য রাজনীতি করা নয়, উনার লক্ষ্য হল এই দেশটাকে অকেজো বা অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। সেই কারণেই একটি অকার্যকর রাষ্ট্র করার জন্য যে ধরনের নেতৃত্ব দরকার, উনি তাদেরকে বেছে নিয়েছেন। তার এই ধরনের লোকদের বেছে নেওয়ার কারণেই আমার মনে হয় এই সমস্ত ত্যাগী লোকেরা বিএনপি থেকে বেড়িয়ে এসেছেন।

 

এটাতো মাত্র শুরু হলো, আমার মনে হয় আরো বহু লোক এই দলের অপরাজনীতির থেকে বেড়িয়ে আসবেন। যারা ২০১৩-১৪ সালে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, যারা মানুষের সম্পদ জ্বালিয়েছে, যারা আগুন দিয়ে ৫০০ মানুষ পুড়িয়ে হত্যা করেছে। আমার মনে হয় ভালো মানুষগুলো এখান থেকে বেড়িয়ে আসবে।

 

শামীম ওসমান বলেন, আমি বারবার একটি কথা বলেছিলাম এবং আমার এই মন্তব্য নিয়ে বিএনপির লোকেরা আমাকে তিরস্কারও করেছিলেন। আমি আগেই বলেছিলাম, বিএনপির মধ্যে দুটি গ্রুপ বিদ্যমান। একটি হলো আম্মা গ্রুপ এবং অপরটি হলো ভাইয়া গ্রুপ। আম্মা গ্রুপ যারা তারা ভাইয়া গ্রুপের অত্যাচারে ও লাথি খেয়ে সাইড লাইনে চলে গেছে। এরই বহিঃপ্রকাশ ‘তৃণমূল বিএনপি’। সব দলেই ভালো খারাপ আছে।

 

আমি ছোটবেলা থেকেই দেখেছি কালাম সাহেব, জালাল হাজী সাহেব ও তৈমূর আলম সাহেব সহ যারা এখানে বিএনপিকে সংগঠিত করেছে, যদিও আমি তাদের আদর্শকে পছন্দ করি না, তবে এরাই পরিশ্রম করেছে বিএনপিকে নারায়ণগঞ্জে সংগঠিত করতে। কিন্তু এই লোকগুলোকেই সময় মত ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আনসার সদস্যদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, আনসারদের যে সমস্যা গুলো রয়েছে তা আমাকে ছোট আকারে লিখিত ভাবে দিবেন।  

 

আমি আপনাদের পক্ষে কিছু যদি সংসদে তুলে ধরতে পারি আমার মনে হয় আমি শান্তি পাবো। আমি আপনাদের ভাই হিসেবে পাশে দাঁড়াবো। আমরা ভাষা সৈনিক জব্বার নিয়ে কথা বলি কিন্তু তিনি যে আনসার সদস্য ছিলেন তা আমার জানা ছিল না। এটা আমার জন্য দুঃখজনক।

 

আনসার সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেশের জন্য কিছু করেন। আপনারা দেশের সর্বস্তরে কাজ করে থাকেন। কেননা আপনারা গ্রামের মহল্লায় মহল্লায় থাকেন। আপনাদের আশ পাশে কারা মাদক ব্যবসা করে তাদের তথ্য আমাদেরকে দেন। যে মাদকের ডিলার সে ইবলিশ শয়তানের চেয়ে বড় শয়তান।

 

এছাড়া এই জনপ্রতিনিধি আনসার ভিডিপির নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্ট মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের কমান্ডার (পরিচালক) মো. রফিকুল ইসলাম।

 

আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, অতিরিক্ত জেলা প্রশাসক নুরনবী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নারায়ণগঞ্জ জেলার ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা। এস.এ/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন