Logo
Logo
×

রাজনীতি

এক বাবুলের বহু রূপ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১২ পিএম

এক বাবুলের বহু রূপ
Swapno

 


লায়ন মাহবুবুর রহমান বাবুল ওরফে চুম্মা বাবুল যার টাইটেল নতুন ভাবে উপস্থাপন করার কিছুই নেই। কারণ তিনি একজন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলেই পরিচিতি। কিন্তু রাজনীতিতে পা রাখেই আওয়ামী লীগের ব্যানারে রাজনৈতিক কর্মকান্ড ও আওয়ামী লীগের রাজনীতিতে তার রাজনৈতিক কোন অতীত না থাকলেও কাকতালীয় ভাবে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী হয়ে বিনা

 

 

প্রতিদ্বদ্বতায় বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। নৌকা প্রতীকে চেয়ারম্যান হয়েই জাতির পিতার খুনীদের জান্নাত কামনা ও জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে বসেন। এরপর থেকে খোদ দলীয় নেতাকর্মীদের মধ্যেই তার রাজনৈতিক আদর্শ নিয়ে সংশয় তৈরী হয়। কিন্তু গতকাল রাজনীতিতে চুম্মা বাবুলের বহুরুপী রূপ দেখতে পান আওয়ামী লীগ

 

 

নেতৃবৃন্দ। আর তিনি তার রাজনৈতিক আদর্শিক দিক জাতীয় পার্টির সম্মেলনে গিয়েই প্রতিয়মান করেছে। তবে গত ১৬ সেপ্টেম্বর শামীম ওসমানের জনসমাবেশে অংশগ্রহণ করেন অংশগ্রহণ করে জনসমাবেশের স্টেজে আমন্ত্রিত প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঠিক পিছনেই বসা ছিলেন। কিন্তু সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য ও

 

 

নৌকার চেয়ারম্যান হয়েও জনসমাবেশের ৪/৫ দিন না ঘরাতেই স্থানীয় জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকার সাথে জাতীয় পার্টির কর্মী সম্মেলনে উপস্থিতি স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নুনেরটেক হাইস্কুল বারদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা। কিন্তু জাতীয় পার্টির এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য ও বারদী ইউনিয়ন পরিষদের নৌকার মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত

 

 

চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল। জাতীয় পার্টির সম্মেলনে লায়ন বাবুলের উপস্থিতি দেখে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের মধ্যে দেখা দেয় নানাবিধ প্রশ্নের। নাম প্রকাশে অনিচ্ছিুক স্থানীয় আওয়ামীলীগ নেতারা মন্তব্য করে বলেন, তিনি পূর্ব থেকেই একের পর এক বিতর্কিত কান্ড ঘটিয়েই চলেছেন যেটা এখনো চলমান। তিনি দলীয় নেতাদের আশকারায় এখনো স্বপদে বহাল। যার কারণে

 

 

তিনি এসকল বিষয়কে তিনি কোন তোয়াক্কাই করেন না। তাই আওয়ামী লীগের নেতা হয়েও জাতীয় পার্টির সম্মেলনে উপস্থিত হতে কোন দ্বিধা বোধ করেনি। এ বিষয়ে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল যুগের চিন্তাকে বলেন, যারা এটা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন এটা মোটেও ঠিক করছেন না। নুনেরটেক একটি নদী বিষ্টিত এলাকা আমি

 

 

সেখানে একটা সামাজিক অনুষ্ঠানে ছিলাম। শুনলাম সেখানে খোকা ভাই আসছে আমাকে ফোন করছে গিয়েছি। উনার কি কর্মী সম্মেলন হচ্ছে আমি কোন সম্মেলন দেখিনি। কিন্তু তাকে পাল্টা প্রশ্ন করা হলে ব্যানারে কর্মী সম্মেলন লিখা ছিল এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা হয়ত ভীরের মধ্যে সেটা দেখার থেকে আমার মুখ্য বিষয় ছিল। যেহেতু সাংসদকে পেয়েছি নুনেরটেকের

 

 

সমস্যাগুলো উপস্থাপন করব। কিন্তু আমি মনে করি কালাম ভাই যে পোস্ট টা করছে আমি মনে করি উনি সিনিয়র নেতা হয়ে জেনে না বুঝে মোটেও ঠিক করেনি এবং উনার মত বিচক্ষণ লোক তিনি তার ফেইসবুক আইডিতে পোস্ট করে উনি কি রাজনৈতিক ভাবে দৌলিয়া। এ বিষয়ে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূইয়া

 

 

যুগের চিন্তাকে বলেন, উনি একটা চেয়ারম্যান উন্নায়নের কাজের জন্যই গেছে জাতীয় পার্টির কাছে গেছে? একটা চেয়ারম্যান সে আমি উপজেলার চেয়ারম্যান উন্নায়নের কাজের জন্য গেছে যাওয়া লাগব না তার উন্নায়নের কাজের জন্যই গেছে সে বলেই গেছে আমাদের থেইকা।   এন. ‍হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন