Logo
Logo
×

রাজনীতি

শেখ হাসিনার উন্নায়নের বার্তা নিয়ে কালামের গণসংযোগ 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম

শেখ হাসিনার উন্নায়নের বার্তা নিয়ে কালামের গণসংযোগ 
Swapno


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের ক্ষমতায়নের ১৫ বছরের উন্নায়নের বার্তা জনসাধারণের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ১নং সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান কালাম।

 


শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে সনমান্দী ইউনিয়নের দরিকান্দী, নাজিরপুর, বাংলাবাজার সহ বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের হাতে গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করা হয়। এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নায়নের ধারা অব্যাহত রাখতে জনসাধারণের কাছে অনুরোধ জানান।

 


এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক এড: মোকলেছুর রহমান আমির, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাহাবুদ্দিন সাবু, উপজেলা আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কারুমরুল ইসলাম বাবুল, সনমান্দী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসলাম মেম্বার, সনমান্দী ওয়ার্ড সাধারণ সম্পাদক নুর নবী, সনমান্দী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান ,আওয়ামী লীগের নেতা আবু সিদ্দিক, খোরশেদ মোল্লা, খাজা মো: রিপন মেম্বার, হারুন, উপজেলা ছাত্র লীগের সাবেক নেতা তোফাজ্জল হোসেন তুহিন, সনমান্দী ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সনমান্দী ইউনিয়ন ছাত্র লীগের নেতা মো: সজিব সহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, সদস্য ও সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, সদস্য শামসুজ্জামান শামসু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাছুম চৌধুরীর, মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম, শামিম, রাজিব প্রধান, সোনারগাঁ উপজেলা মটর চালক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন সহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন