খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মহানগর বিএনপির উদ্যোগে দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপি এ দোয়ার আয়োজন করে। এসময়ে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ১নং যুগ্ম-আহবায়ক এডঃ মোঃ জাকির হোসেন, যুগ্ম-আহবায়ক এডঃ সরকার হুমায়ুন কবির, যুগ্ম-আহবায়ক মনির হোসেন খান, নাঃগঞ্জ সদর থানা বিএনপি'র সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এডঃ এইচ এম আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপি'র সভাপতি শাহেন শাহ ও সাধারণ সম্পাদক নাজমুল হক রানা সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।


