খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ পিএম
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের উদ্যাগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের নবগঠিত কমিটির সভাপতি এনামুল হক খন্দকার স্বপন ও সাধারণ সম্পাদক রশিদুর রহমান রশুর তত্ত্ববধায়নে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


