Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জ বিএনপি অঙ্গসংগঠনের দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:১০ এএম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জ বিএনপি অঙ্গসংগঠনের দোয়া
Swapno

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থাতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। 

 

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানাবি এনপির সাবেক সদস্য সচিব শাহআলম, যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম, মোশাররফ হোসেন,জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ড বিএনপির সাবেকসা ধারণ সম্পাদক মোক্তার হোসেন(মুকুল),সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, ৩নংওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শ্যামল, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ, সিদ্ধিরগঞ্জই উনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক মোস্তাফিজুর রহমান শাহীন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক আকতার হোসেন,যুবদল নেতা সেলিম, শওকত, শেখসাদী,মহানগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সম্রাট আকবর, ছাত্র নেতা এরশাদ, রানাসহ  সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন