বেফাঁস মন্তব্য করে বেকায়দায় কাউন্সিলর ইফতেখার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৮ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলল ইফতেখারুল আলম তারই সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে কথা বলে এখন বেশ বেকায়দায় পড়েছেন। এরই মাঝে তার বক্তব্য নিয়ে জাতীয় পর্যায়ের সাংবাদিকরা ব্যাপক সমালোচনা করেছেন।
কাউন্সিলর ইফতেখার শামীম ওসমানের দালালী করতে গিয়ে মেয়র আইভীকে যে গালমন্দ করেছেন সেটা নিয়ে সাংবাদিকেদর কোনো মাথা ব্যাথা নেই। বরং তিনি আগামী জাতীয় নির্বাচনে ডিসি এসপিরা কেনো সরকারকে ক্ষমতায় রাখবে এ বিষয়ে বলতে গিয়ে একেবারে গুলিয়ে ফেলেছেন।
এতে তার এই বক্তব্যকে আমলে নিয়ে সরকার বিরোধী সমালোচকরা সরকার যে দেশে কোনো অবাধ ও সুষ্টু নির্বাচন না করে ডিসি এসপিদের ব্যবহার করে আরো একটি কারচুপির নির্বাচন করতে চাইছে এ বিষয়টি প্রমাণ করার চেষ্ঠা করছে। ফলে ইফতেখার একজন আওয়ামী লীগ নেতা হয়ে এমন কথা বলার কারনে তীব্র সমালোচনার মুখে পরেছেন এবং তার এই বক্তব্য সরকারের জন্য বিব্রতকর হয়েছে।
তাই নারায়ণগঞ্জের অনেকে মনে করেন আসলে ইফতেখার শামীম ওসমানকে খুশী করতে গিয়ে এখন উল্টো চরম বেকায়দায় পড়েছেন। তিনি এখন সারা দেশে চিহ্নিত হয়ে পড়েছেন। একদিকে আইভী পন্থীরা তার উপর নাখোশ হয়েছেন। অপরদিকে সরকার বিরোধীরা তাকে টার্গেট করে বক্তব্য দিয়ে চলেছেন।
তার বক্তব্যে একদিকে যেমন শামীম ওসমান এমপির কোনো লাভ হয় নাই, তেমনি অপরদিকে সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীরও কোনো ক্ষতি হয় নাই। তবে এতে সংসদ সদস্য শামীম ওসমান তার প্রতি আরো খুশি হয়েছেন কিনা সেটাও জানা যায়নি। এন.হুসেইন রনী /জেসি


