Logo
Logo
×

রাজনীতি

‘এরা এ কালের রাজাকার’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৪ পিএম

‘এরা এ কালের রাজাকার’
Swapno

 

তৃণমূল বিএনপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সহ তার দলের নেতাদেরকে এ যুগের রাজকার বলে আখ্যায়িত করেছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিধ ও রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদুর রহমান। তিনি তার ইউটিউব চ্যানেল “জাহেদ’স টেক” এ তৈমুর আলম খন্দকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। তিনি বলেন এই তৃণমূল বিএনপিকে সরকারই মাঠে নামিয়েছে আগামী নির্বাচনে আসল বিএনপিকে বাদ দিয়ে যে নির্বাচনের পায়তারা চলছে সেই নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য।

 

তিনি বলেন নির্বাচন কমিশন জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন সহ আরো অনেক দলকেই নিবন্ধন দেয় নাই। গণসংহতি আন্দোলন আদালতে গিয়েছিলো এবং আদালত তাদেরকে নিবন্ধন দেয়ার নির্দেশও দিয়েছিলো। কিন্তু আদালত আবার এই রায়ের বিরুদ্ধে আপিল করে। আজও তাদেরকে নিবন্ধন দেয়া হয় নাই। অথচ তৃণমূল বিএনপির নিবন্ধন পাওয়ার মতো কোনো দল না হলেও সরকারের নির্দেশে তাদেরকে নিবন্ধন দেয়া হয়।

 

তার কয়েকদিন পরেই শমসের মুবিন চৌধুরী এবং অ্যাডভোকেট তৈমুর সেই দলে যোগ দিয়ে একজন আহ্বায়ক এবং অপরজন সদস্যসচিব হন। তিনি আরো বলেন, তৃণমূল বিএনপি নিবন্ধন পাবার জন্য যে সকল ক্রাইটারিয়া আছে তার কোনোটিই ফুলফিল করেনি। অথচ নির্বাচন কমিশন সুর সুর করে তাদেরকে নিবন্ধন দিয়ে দিলো। ড. জহিদ বলেন জনাব তৈমুর বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন বিগত সিটি করপোরেশন নির্বাচনের সময়।

 

তিনি দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি এখন বলছেন তৃণমূল বিএনপিতে গিয়ে তিনি সরকারের বিরুদ্ধে বিরাট কিছু করে ফেলবেন। কিন্তু আপনারা সরকারের সাথে কোলাবরেট করছেন। আপনারা যা করছেন এটাতো রাজাকারগীরি করা। তিনি বলেন প্রত্যেকটা যুদ্ধে সবাই চায় রাজাকার তৈরী করতে।

 

সরকার বিএনপিকে বাদ দিয়ে যে নির্বাচন করতে চায় সেই নির্বাচনে ভোটারদের আনার জন্য কাজ শুরু করেছে। তারা পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোটার উপস্থিতি দেখতে চায়। সরকার এদেরকে চাপে ফেলে এবং লোভে ফেলে নির্বাচনে আনতে চাইছে। এ কালের রাজাকার যারা তারা চাপে পরে এবং লোভে পরে এই সরকারকে সহায়তা করছে। এদেরকে চিনে রাখুন। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন