সমাবেশ সফল করার লক্ষ্যে কুতুবপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪০ পিএম
সারাদেশ ব্যাপী বিএনপির চলমান কর্মসূচীর অংশ হিসেবে ২৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ সেপ্টেম্বর বিকেলে লালখা এলাকায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলহাজ্ব মো তৈয়বুর রহমানের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ। কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: আনোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো: শহিদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমান, ফতুল্লা থানা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, দ্বীন ইসলাম দিলু, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আবু সাঈদ মোল্লা, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: তারিকুল ইসলাম তারেক, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুমন আহমেদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন মোল্লা, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মামুন মাহমুদ, মেহেদী হাসান সুজন প্রমুখ। প্রস্তুতি সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুরোপুরি সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


