Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁয়ে জাতীয়পার্টির পথসভায় চেয়ারম্যান জি এম কাদেরের অংশগ্রহণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৭ পিএম

সোনারগাঁয়ে জাতীয়পার্টির পথসভায় চেয়ারম্যান জি এম কাদেরের অংশগ্রহণ
Swapno

নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা হোটেল ঈশাখাঁ টুরিস্ট হোম সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় কুমিল্লায় জাতীয় পার্টির মহাসম্মেলনে যাওয়ার প্রাক্কালে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অংশগ্রহণ করেন।

 

পথসভায় সভাপতিত্ব করেন নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ,প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, নুরুল ইসলাম তালুকদার এমপি, উপদেষ্ঠা খলিলুর রহমান খলিলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ গন উপস্থিত ছিলেন।

 

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আগামী আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন এত সহজ হবে না। তাই জাতীয় পার্টির সকল নেতাকর্মীগণ ঐক্যবদ্ধ হয়ে সোনারগাঁও উপজেলার সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সাথে সমন্বয় করে নির্বাচনে প্রচার-প্রচারণা মাধ্যমে লাঙ্গল প্রতীকের জয় নিশ্চিত করার আহ্বান জানান।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁ জাতীয় পার্টির সভাপতি আবদুর রউফ, সোনারগাঁ পৌরসভার জাতীয় পার্টির সভাপতি এম এ জামান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাতীয় যুবসংঘতির সোনারগাঁ সভাপতি কাজী লিটু,সাধারণ সম্পাদক শিকন্দার আলী মাষ্টার সকল ইউনিয়ন এর সভাপতি সাধারণ সম্পাদকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন