নারায়ণগঞ্জ সদর থানা কৃষকদলের আহ্বায়ক কমিটির অনুমোদন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৮ পিএম
নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের আওতাধীন সদর থানা কৃষক দলের ৪৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে ।
শনিবার ( ২৩ সেপ্টেম্বর ) মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, সিনিয়র সহ সভাপতি নাজমুল কবির নাহিদ ও সাধারণ সম্পাদক রশিদুর রহমান রুশো স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা দেয়া হয় ।
কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি রানা মুজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রিটন দে এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন রানা মুন্সী ।


