Logo
Logo
×

রাজনীতি

শান্তিপূর্ণভাবে ইতিহাস গড়তে  চায় বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৪ পিএম

শান্তিপূর্ণভাবে ইতিহাস গড়তে  চায় বিএনপি
Swapno

 

♦ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা চাই, নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছে : গিয়াসউদ্দিন
♦ অশান্তিতে রূপ দিতে চাইলে জনগণই প্রতিরোধ করবে : এড. সাখাওয়াত

 

 

চলামান আন্দোলন সংগ্রামের ধারবাহিকতায় আজকে ২৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিএনপির ১ দফা দাবির আন্দোলনের অংশ হিসেবে জেলা ও মহানগর বিএনপির বৃহত্তম জনসমাবেশ। যাকে ঘিরে ইতিমধ্যে নেতাকর্মীদের মাঝে রয়েছে উৎফুল্ল মনোবল, এছাড়া ও লক্ষাধিক লোক জমায়েত করে জনসমুদ্র সৃষ্টি করার আকাঙ্খা দিয়ে যাচ্ছেন দলটির নেতৃবৃন্দ। বর্তমানে ভেন্যূ তৈরির শান্তিপূর্ন কার্যক্রম চলছে, সেই সাথে প্রত্যেকটি জেলা ও মহানগর বিএনপির ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।ব্যাপক প্রস্ততি রেখেছে।

 

এখানে প্রত্যেকটি নেতার্মীরা আলাদাভাবে প্লেকার্ড নিয়ে, টুপি ও গেঞ্জি পরে ও সমাবেশে জাঁকজমকপূর্ণতা বাড়াবে বলে জানা গেছে। আর বিএনপির বিরোধী দল হিসেবে তাদের নেতাকর্মীদের উপরে কোন কর্মসূচির ঘোষনা আসলেই নানা হামলা মামলা শুরু হয়েছে। এছাড়াও কোন বড় জমায়েত দেখা দিলেই সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়। কিন্তু এখন পর্যন্ত এমন কোন আভাস পাওয়া যায়নি। নেতাকর্মীরা বলছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতা চাই তারা যাতে আমাদের এই জনসমাবেশ সফল করতে আমাদের সাহায্যে করে।

 

নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী আরো জানা গেছে, জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটু, বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য মনিরুজাম্মান কাজী মনির।

 

জনসমাবেশের সভাপতিত্বে থাকবেন নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াস উদ্দিন এছাড়া ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ অঙ্গসংগঠন এছাড়াও প্রত্যেকটি ইউনিটের নেতৃবৃন্দ সমাবেশস্থলে থাকবে। আর সকল নেতাকর্মীরই দাবি তারা জনসমুদ্রের মাধ্যমে কোন বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণ সমাবেশ পালন করবে।

 

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন যুগের চিন্তাকে বলেন, আমরা আগামী কালকের বৃহত্তম জনসমাবেশকে ঘিরে ইতিমধ্যে আমাদের ভেন্যুর কার্যক্রম অবহৃত রয়েছে। আমাদের সমাবেশটা শান্তিপূর্ণ সমাবেশ হবে, আর ইতিমধ্যে কাউকে গ্রেফতারের আভাস বা কালকে কোন প্রকারের সমস্যা হতে পারে কিনা সেই আভাস পায়নি।

 

আমরা মনে প্রাণে বিশ্বাস করি আগামী কালকের সমাবেশে আমরা পার্সপোর্ট অফিস এলাকায় জনসমুদ্র সৃষ্টি করবো আর শন্তিপূর্নভাবে সমাবেশ সফল করবো এখানে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর ও সহযোগীতা চাই তারা ও আমাদের কোন প্রকারের বাধা না দিয়ে জনসমাবেশ সফল করতে সাহায্যে করবে। তিনি আরো বলেন, ইতিমধ্যে জনসমাবেশকে ঘিরে কয়েকটি থানায় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার হয়েছে বলে জানা গেছে। তা ছাড়া কোন প্রকারের সংঘাতের আভাস আমরা পাচ্ছি না।

 

মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, আমাদের সমাবেশ শন্তিপূর্ণ সমাবেশ এখানে কোন প্রকারের বিশৃঙ্খলা আমরা দেখতে চাই না। আর যারা এই শন্তিপূর্ণ জনসমাবেশকে অশান্তিতে রূপ দিতে চাইবে তাদের সকলকে জনগণই প্রতিরোধ করবে। আমরা আমাদের সমাবেশটা শন্তিপূর্ণভাবে সফল করতে পারবো আকাঙ্খা ব্যক্ত করছি।

 

জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন যুগের চিন্তাকে বলেন, আমাদের আগামী কালকের সমাবেশ শান্তিপূর্ণ সমাবেশ এখানে নেতাকর্মীরা যথাযথভাবে উপস্থিত হবে ও সমাবেশ সফল করবে। আর এখানে কোন কোন সাংঘাত হওয়ার কিছু আমি দেখছি না। কিন্তু যেহেতু বর্তমান সরকারের পেটুয়া বাহিনী ও তাদের নেতাকর্মীরা যদি কোন প্রকারের সাংঘাত সৃষ্টি করতে চায় তাহলে আমরা বুঝবো এটা অরাজনৈতিকতার একটি বহি-প্রকাশ। আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ সফল হোক এখানে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

 

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু যুগের চিন্তাকে বলেন, আমি একটু অসুস্থ আছি যার কারণে কালকের সমাবেশ যোগদান না ও করতে পারি। কিন্তু ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীদের আমি দিয়ে রেখেছি তারা যাতে সমাবেশে অংশগ্রহন করে ও সমাবেশ ব্যাপকভাবে সফল করে।

 

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম যুগের চিন্তাকে বলেন. আগামী কালকের জনসমাবেশকে ঘিরে আমাদের নেতাকর্মী কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর জনসমাবেশকে ঘিরে আমরা ব্যাপক প্রস্তুতি রেখেছি। আমাদের নেতাকর্মীরা উৎফুল্ল আশা করছি জাঁকজমকপূর্নভাবে আমাদের সমাবেশ সফল হবে।

 

রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন যুগের চিন্তাকে বলেন, আমাদের এখানে এখন পর্যন্ত অঙ্গসংগঠনের নেতাকর্মী কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কোন ভাবেই আমাদের দমাতে পারবে না। আমরা আমাদের সমাবশে সফল করবো।
সদর থানা বিএনপির সভাপতি মাসুদ থানা যুগের চিন্তাকে বলেন, আমরা ব্যাপক প্রস্তুতি রেখেছি আগামী কালকের জনসমাবেশকে ঘিরে। ইতিমধ্যে আমরা কোন ধরপাক্করের আভাস পায়নি। আমরা আশা করছি আগামী কালকের জনসমাবেশ শন্তিপূর্নভাবে সফল হবে।

 


বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ যুগের চিন্তাকে বলেন, আমাদের  বন্দর খানা এলাকায় আমরা জানা মতে এখন পর্যন্ত জনসাবেশকে ঘিরে কোন ধরপাকড়ের আকাঙ্খা পায়নি। আমরা আশা করছি আমাদের সকল নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশগ্রহণ করবো ও সমাবেশ সফল করবো। আমরা ইতিমধ্যে ১০ হাজার নেতাকর্মী  নিয়ে বাস ভরে সমাবেশস্থলে যাবো আর সমাবেশ সফল করবো ইনশাআল্লাহ। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন