Logo
Logo
×

রাজনীতি

সাদেক-সজীবের নেতৃত্বে জনসমাবেশে জেলা যুবদলের শোডাউন 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ পিএম

সাদেক-সজীবের নেতৃত্বে জনসমাবেশে জেলা যুবদলের শোডাউন 
Swapno


নারায়ণগঞ্জ জেলা বিএনপির জনসমাবেশে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে নারায়ণগঞ্জ জেলা যুবদল জনসমাবেশে অংশগ্রহণ করেন।

 

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় পাসপোর্ট অফিস সংলগ্ন গলিতে বিএনপির একদফা দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। এসময়ে জেলা যুবদলের নেতাকর্মীরা কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে। 

 

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, আতাউর মেম্বার, রাকিবুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, সাইফুল ইসলাম বিপ্লব, সাবেক সহ- সম্পাদক সৈকত হাসান ইকবাল, শহীদ শাওন প্রধানের বড় ভাই মিলন প্রধান, রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার, তারাব পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা সোহেল মিয়া, আবু মোহাম্মদ মাসুম, শফিকুল ইসলাম শফিক, সুজন আহমেদ, মো. রাজিব, আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুছা সিরাজী, ফকির জহির রায়হান, সাদেকুর রহমান, যুবদল নেতা আনিসুর রহমান আনিস, আব্দুর রহমান পিয়েল, সাগর সিদ্দিকী, সোহেল রানা, ইব্রাহীম সরকার, রিতু, মুছা, জিয়াউল হক, আঃ সালাম, আল আমিনসহ জেলা, থানা ও পৌরসভা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন