সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাহ্জালালের শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১ পিএম
অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও ১ দফা দাবি আদায়ে লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির জনসমাবেশে সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহ্ জালালের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল তিনটায় ফতুল্লা সাইনবোর্ডস্থ পাসপোর্ট অফিসের পিছনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার লক্ষ্যে ১ দফা দাবিতে জনসমাবেশের আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপির সমাবেশে সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহ্ জালাল বিশাল মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সিফাত আদন, যুগ্ন আহবায়ক তাইজুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রনি, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন খান,কাচপুর ইউনিয়ন সভাপতি শরিফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি সুমন মিয়া, জামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলে রিমন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, সনমান্দী ছাত্রদলের সভাপতি কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মিহাদ হাসান, বারদী ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ ইউনুস গাজী, সহ-সভাপতি নাসির মিয়া, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সজীব বাসার, সহসভাপতি রেজাউল করিম,নোয়াগাও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ মিয়া, সহ-সভাপতি মোঃ শাওন, মোগরাপার ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


