Logo
Logo
×

রাজনীতি

জনসমাবেশে মামুন মাহমুদের বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩২ এএম

জনসমাবেশে মামুন মাহমুদের বিশাল শোডাউন
Swapno

বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগের দাবিতে নারায়ণগঞ্জের জেলা বিএনপির জনসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জনসমাবেশে অংশগ্রহণ করেন। 

 

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মামুন মাহমুদের নেতৃত্বে মিছিল করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে সমাবেশস্থলে আসেন।

 

মিছিল শেষে  সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রেখে  অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জের মিছিল সমাবেশ প্রমাণ করে খুব শীঘ্রই শেখ হাসিনার সরকারের পতন হবে।

তিনি আরও বলেন, দেশে আবার গণতন্ত্র, আইনের শাসন,মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত। মুক্তি পাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দূর হবে লুটপাট ও অপশাসনের। রোধ হবে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি।

 

এ সময় মামুন মাহমুদের নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক আহ্বায়ক শাহ আলম হীরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফা, অকিল উদ্দিন ভূঁইয়া, মোশারফ হোসেন, জাহাঙ্গীর হোসেন, বাবুল প্রধান, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এখরামুল কবির মামুন, নাসিক ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গাজী মনির, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শ্যামল আহম্মেদ, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুম প্রধান, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লালা বেপারী, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লেকু, যুবদল নেতা আক্তার হোসেন, ফারহান আহমেদ রুবেল, শাহিন, মাসুদ, হারুন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, তাঁতীদল নেতা তাজুল ইসলাম, শ্রমিকদল নেতা আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রূপা, সোহাগ, আল আমিন, রাজিব, মান্না, মাসুদ হোসেন, শেখ সাদি, মেহেদী হাসান, ইমতিয়াজ হোসেন, স্বেচ্ছাসেবক দলের রহিম মিয়া, গুলজার হোসেন, মাহমুদ হোসেন, রুহুল আমিন, বাবু, স্বপন, রানা, সজিব, বেহারি আসলাম, হানিফ, মিন্টু, জাকির হোসেন, কাউসার, শাহাদাত হোসেন, দিদার হোসেন, মাজহার হোসেন ও সেলিম প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন